ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

ইংল্যান্ডে

ক্রিকেটে রেকর্ড গড়লেন রুট

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় : ১০:০০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ২৩০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

রোববার (৩ আগস্ট) ওভালে ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে সেঞ্চুরির আগেই বিশ্ব রেকর্ড গড়েছেন রুট। এদিন বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করেন এই ইংলিশ তারকা।

অবিশ্বাস্য ফর্মে আছেন জো রুট। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক ধারাবাহিক রান করে যাচ্ছেন। টেস্টে ৩৯তম এবং আন্তর্জাতিক ক্রিকেটে ৫৭তম সেঞ্চুরি হাঁকালেন রুট।

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৪০তম ওভারে মোহাম্মদ সিরাজকে বাউন্ডারি মেরে ২৮ রানে পৌঁছান রুট, আর সেই শটেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করেন। প্রথম ইনিংসে ২৯ রান করা রুটের দ্বিতীয় ইনিংসে এই কীর্তি গড়তে প্রয়োজন ছিল মাত্র ২৫ রান।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে রুটই একমাত্র ব্যাটসম্যান যিনি ৬০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন। এটি ছিল তার ৬৯তম ডব্লিউটিসি ম্যাচ। এ তালিকায় তার পরেই আছেন স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, বেন স্টোকস ও ট্রাভিস হেড। ইংলিশ ব্যাটারের এই রানে রয়েছে ২০টি সেঞ্চুরি ও ২২টি হাফসেঞ্চুরি, যেখানে তার গড় ৫২-এরও বেশি।

শুধু এই মাইলফলকই নয়, চলমান ভারত সিরিজে আরও কিছু ব্যক্তিগত অর্জন ছুঁয়েছেন রুট। ম্যানচেস্টার টেস্টে রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংকে ছাড়িয়ে টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি। এছাড়া কুমার সাঙ্গাকারার ৩৮টি সেঞ্চুরির পাশে নিজের নাম বসিয়ে হয়েছেন যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরি করা ব্যাটার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইংল্যান্ডে

ক্রিকেটে রেকর্ড গড়লেন রুট

আপডেট সময় : ১০:০০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫