ব্যক্তি করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক: এনবিআরের বিশেষ আদেশ
- আপডেট সময় : ১০:২৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ১৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
কর দিতে কাউকে ধর্না বা কারো দ্বারা প্রতারিত হওয়ার মত ঘটনা থেকে বাঁচানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে।
সোমবার (৩ আগস্ট) এক বিশেষ আদেশে এনবিআর জানায়, নির্দিষ্ট কিছু ব্যতিক্রম ছাড়া দেশের সব স্বাভাবিক ব্যক্তি করদাতাকে এনবিআর এর ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে রিটার্ন জমা দিতে হবে।
বিশেষ আদেশে ৪ শ্রেণির করদাতাকে অনলাইনে রিটার্ন দাখিল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন—
আদেশে আরও বলা হয়েছে, ই-বিটার্ন সিস্টেমে কারিগরি সমস্যার কারণে যদি কোনও সাধারণ করদাতা রিটার্ন জমা দিতে না পারেন, তাহলে তাকে আগামী ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে লিখিতভাবে যুক্তিসঙ্গত কারণ জানিয়ে আবেদন করতে হবে। অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে তারা কাগজে (পেপার রিটার্ন) রিটার্ন জমা দিতে পারবেন।
এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান সই করা আদেশে সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর এবং সরকারি ও বেসরকারি দফতরগুলোর কর্মকর্তাদের এ বিষয়ে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এনবিআর বলছে, কর ব্যবস্থা ডিজিটাল এবং স্বচ্ছ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি করদাতাদের হয়রানি কমানো ও সেবার গুণগত মান বাড়ানোই অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করার মূল লক্ষ্য।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন।















