ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা:

নির্বাচনের তফশিলের আগে এসপি-ওসিদের লটারির মাধ্যমে বদলি

ঢাকা ব্যুরো:
  • আপডেট সময় : ০৬:৩৫:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ২৫৪ বার পড়া হয়েছে

বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা: নির্বাচনী
তফশিলের আগে এসপি-ওসিদের লটারির মাধ্যমে বদলি

ঢাকা ব্যুরো:

বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের জন্য এক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান যে,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিলের আগে সব জেলার পুলিশ সুপার (এসপি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) লটারির মাধ্যমে বদলি করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মঙ্গলবার(০৫ আগষ্ট ) প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি বলে দিয়েছেন নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করেছি।

জাহাঙ্গীর আলম বলেন, এই মিটিংয়ে নির্বাচনের সময় যে লজিস্টিক সাপোর্ট প্রয়োজন হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন ডিসি, এসপি, ইউএনও এবং ওসি নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নির্বাচনের সময় দেখা যায়, প্রার্থীরা তার আসনে পছন্দের এসপি-ডিসি কিংবা ওসিকে চান। কিন্তু আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি গণমাধ্যমকে ডেকে সবার সামনে লটারি করব।

তিনি বলেন, শিডিউল ঘোষণা করার কিছুদিন আগে আমরা লটারি করব। কারণ, শিডিউল ডিক্লেয়ার করার পর এসব বদলির কাজ চলে যায় নির্বাচন কমিশনের হাতে। এরপর যদি নির্বাচন কমিশন সেটাকে আরও চেঞ্জ করতে চায় তাহলে তারা- তা করতে পারবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা শুধু এসপি এবং ওসিদের জন্য লটারি করব। ওসিদের লটারি ডিভিশন ওয়াইজ করতে হবে। ডিসিদের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কীভাবে, কী করবে- তাদেরটা তারা সিদ্ধান্ত নেবে। আমি আশা করি, তারাও লটারি করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা:

নির্বাচনের তফশিলের আগে এসপি-ওসিদের লটারির মাধ্যমে বদলি

আপডেট সময় : ০৬:৩৫:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫