ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়,
বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকী,আওয়ামী নেতা কর্মীদের ধরতে সতর্ক অবস্থানে পুলিশ!
- আপডেট সময় : ০২:৪৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:
শুক্রবার (১৫ আগস্ট) ইতিহাসের অত্যান্ত জঘন্যতম দিন। যা কারবালার ঘটনাকে মনে করিয়ে দেয়।বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যরা ছাড়াও তার ভাই ও ভগ্নিপতির বাসায় নারকীয় হত্যাকাণ্ড ঘটায় সেনা বাহিনীর পাকিস্তান থেকে যুদ্ধে যোগ দেয়া একদল নরপশু।তারা রাত দুটো থেকে ভোরের আলো ফোটার আগেই বঙ্গবন্ধুকে হত্যা করে রেডিও টেলিভিশন দখল করে বীর দর্পে ঘোষণা করে আমি অমুক( নাম নিতে ঘৃণা হয়) বলছি – বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছে।
আজ যেমন ২০২৪ এর গণ অভ্যুত্থানকে বড় করে দেখা হচ্ছে,১৯৭১ নিয়ে যে যা খুশী বলছে কোন প্রতিবাদ ছাড়াই সেদিনও এর চেয়ে ভয়ংকর অবস্থার সৃষ্টি হয়েছিল। একটি লোক (কাদের সিদ্দিকী ছাড়া) পাওয়া যায়নি বঙ্গবন্ধুর পক্ষে কথা বলার।
যাইহোক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন নাম নয় স্বাধীনতার মূর্ত প্রতীক।
বঙ্গবন্ধুকে হত্যা করলেন ভাল কথা, আপনারা তার পরিবারকে কেন নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন? পেরেছেন? পারেননি ২০২৪ কেন শত বছর চেষ্টা করেও ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলতে পারবেন না।
২০২৪ ইং শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী আজ। ফলে এই দিন মাঠে নামতে পারবে না আওয়ামী লীগ। দলটির নেতাকর্মীদের দেখামাত্রই গ্রেফতার করা হবে। এমন কড়া নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী। ডিএমপির উচ্চপর্যায়ের সূত্র বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, জনতার ছদ্মবেশে ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার পরিকল্পনা করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। তাদের পরিকল্পনার কথা আগেই জানতে পেরেছেন গোয়েন্দারা। সে অনুযায়ী নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তাই তারা ৩২ নম্বরে যাওয়ার সুযোগ পাবে না। বৃহস্পতিবার সন্ধা ৬টা থেকেই সেখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। রাজধানীজুড়ে বসানো হয়েছে পর্যাপ্ত চেকপোস্ট। বাড়ানো হয়েছে পুলিশি তৎপরতা। মাঠে নেমেছে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও।
সূত্র জানায়, যারা ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে, রাজপথে নামার আহ্বান জানাচ্ছে তাদের মনিটরিং করছে ডিএমপির সাইবার ইউনিট। তাদের ধরতে মাঠে নেমেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এবং ডিবিসহ অন্যান্য ইউনিট।
এদিকে এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ আগস্ট ঘিরে মাঠে নামার পরিকল্পনা করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। ঝটিকা মিছিলেরও উদ্যোগ আছে তাদের। মাইক্রোবাসে কয়েকজন একসঙ্গে এসে হঠাৎ মিছিল করে ভিডিও ধারণ করতে পারে।
পরিশেষে এটুকুই বলা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মত সাহসী পুরুষ
হাজার হাজার বছরের মধ্যে একজন জন্মায়।তার জুতার যোগ্যতা নেই বাংলাদেশে কোন নেতার।














