ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

বিপিএলের দায়িত্ব পেলেন আইপিএল পরিচালনাকারী প্রতিষ্ঠান।

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ১৮৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বিপিএল
বাংলাদেশের প্রথম শ্রেণীর খেলা । যেখানে বিভিন্ন দেশের ক্রিকেটার পারফর্ম করে থাকেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব ঠিক থাকলে আজই প্রতিষ্ঠানের নাম ঘোষণা করতে পারে বিসিবি। বিপিএল করার জন্য তিন বছরের দায়িত্ব পাচ্ছে আইপিএলসহ বিশ্বের বড় সব প্রোগ্রাম করার অভিজ্ঞতা থাকা আইএমজি।

তবে আবেদন করা বাকি চারটি কোম্পানি যুক্ত হওয়ার প্রক্রিয়া চালিয়েছিল। বিসিবি অভিজ্ঞতা, সফলতা এবং আর্থিক অবস্থা গুরুত্বের সঙ্গে দেখেছে। এছাড়া আম্পায়ারদের প্রশিক্ষণে সাইমন টাফেলের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত পর্যায়ে।

যে পাঁচটি কোম্পানি আগ্রহ দেখিয়েছিল তাদের মধ্যে তুলনায় আইএমজির ধারেকাছে কেউ নেই। তবে রাজনৈতিক ও ক্ষমতাধর ব্যক্তিরা কোম্পানি নির্ধারণের জন্য বিপিএল গভর্নিং কাউন্সিলকে চাপ দিয়েছে। বিসিবি অবশ্য আইএমজি’কেই দায়িত্ব দিচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘আশা করছি সোমবারের মধ্যে নাম জানাতে পারব। যারা আগ্রহ প্রকাশ করে তারা তো সবাই কাজ পেতে চায়। কিন্তু আমরা যারা সবচেয়ে যোগ্য তাদেরই কাজ দিয়েছি।’

এদিকে সাইমন টাফেলকে দিয়ে বাংলাদেশের আম্পায়ারদের মান উন্নায়নে কাজ করাতে চেয়েছে বিসিবি। দুপক্ষের আলোচনা প্রায় শেষ পর্যায়ে। টাফেল বিসিবের কাছে দুই বছরের চুক্তিতে তিন কোটি ৪০ লাখ টাকার মতো দাবি করেছিলেন। এছাড়া কতজনকে প্রশিক্ষণ দেবেন এসব নিয়েও দর কষাকষি চলছে দুপক্ষের। তবে এখন সমঝোতার খুব কাছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিপিএলের দায়িত্ব পেলেন আইপিএল পরিচালনাকারী প্রতিষ্ঠান।

আপডেট সময় : ০৮:৩১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫