ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

এশিয়া কাপ ২০২৫,

ভারতের এশিয়া কাপ দল ঘোষণা, নেই অনেক তারকা !

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় : ১০:২৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

ভারতের এশিয়া কাপ দল নিয়ে জল্পনা-কল্পনা ছিল বেশ। শুবমান গিল ও মোহাম্মদ সিরাজের বাদ পড়ার গুঞ্জন চাউর হয়েছিল দেশটির গণমাধ্যমে। তবে শেষ পর্যন্ত এশিয়া কাপের দলে জায়গা করে নিয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক শুবমান। এশিয়া কাপে অধিনায়ক সূর্যকুমারের ডেপুটির দায়িত্ব পালন করবেন তিনি।

তবে শুবমান ডাক পেলেও জায়গা হয়নি তারকা পেসার মোহাম্মদ সিরাজের। সবশেষ ইংল্যান্ড সফরে সাদা পোশাকে দুর্দান্ত পারফর্ম করেন তিনি। কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের জন্য তাকে বিবেচনা করেননি নির্বাচকরা।

সিরাজের কপাল পুড়লেও ভাগ্য চমকেছে আরেক পেসার জাসপ্রিত বুমরাহর। দলের সেরা পেসারের কাঁধেই মহাদেশিয় শ্রেষ্ঠত্বের বোলিংয়ের দায়িত্ব দিয়েছে ভারত। পেস বোলিংয়ে তাকে সহায়তা করবেন আর্শদীপ সিং ও হার্ষিত রানা।

আর স্পিনে মায়াঝাল সৃষ্টি করবেন বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদবরা। সঙ্গে বোলিং বিভাগকে সহায়তা করবেন তিন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, শিবম দুবে এবং অক্ষর প্যাটেল।

মূল দলে জায়গা না পেলেও রিজার্ভে রয়েছেন যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ও প্রসিধ কৃষ্ণা।

আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর। সেদিন তাদের প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।

ভারতের এশিয়া কাপ দলে যারা রয়েছে:

অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, শুবমান গিল (সহ-অধিনায়ক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, জিতেশ শর্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রিংকু সিং, জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, হার্ষিত রানা, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এশিয়া কাপ ২০২৫,

ভারতের এশিয়া কাপ দল ঘোষণা, নেই অনেক তারকা !

আপডেট সময় : ১০:২৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫