ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

ভিডিও সামনে আসার পর ‘ছুটিতে’গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স (বিএফআইইউ) প্রধান

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:১৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ১৬৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

ইদানিং প্রায় সব সেক্টরে চলছে চরম বিশৃংখলা, এবার আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামকে ‘ছুটিতে’ রাখা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা। তার বিষয়ে তদন্ত শুরু হওয়ার তথ্যও দিয়েছেন তিনি।

এএফএম শাহীনুল ইসলামকে নিয়ে বিতর্কিত ভিডিও প্রকাশের পর এসব পদক্ষেপের কথা জানা গেল।

বাংলাদেশ ব্যাংকের ওই শীর্ষ কর্মকর্তা মঙ্গলবার (১৯ আগষ্ট) জানান, বিএফআইইউ প্রধানকে নিয়ে তদন্ত চলছে। যথাযথ কর্তৃপক্ষ এটা তদন্ত করবে। এখন তাকে ছুটিতে রাখা হয়েছে। তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে।
সোমবার শাহীনুল ইসলামকে নিয়ে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেটা নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে সমালোচনা চলছে।

জানা গেছে, মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজের কার্যালয়ে দেখা যায়নি শাহীনুল ইসলামকে।

তবে কোনো কোনো সংবাদমাধ্যমে তিনি বলেছেন, হেয় করার জন্যই তার বিরুদ্ধে এসব ভিডিও ছড়ানো হয়েছে।

আর্থিক খাতের গোয়েন্দা বিভাগ হিসেবে পরিচিত বিএফআইইউয়ের প্রধান কর্মকর্তা পদে গত জানুয়ারিতে নিয়োগ পান শাহীনুল ইসলাম।

বাংলাদেশ ব্যাংকের সাবেক এই নির্বাহী পরিচালককে দুই বছরের জন্য এ নিয়োগ দেয় অর্থ মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভিডিও সামনে আসার পর ‘ছুটিতে’গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স (বিএফআইইউ) প্রধান

আপডেট সময় : ১১:১৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫