ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

সফলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করল ইরানের অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ১৭৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউনিট ‘নাসির’ ও ‘গাদির’ নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ‘কাদের’ মাঝারি-পাল্লার অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সমুদ্র পৃষ্ঠতলের লক্ষ্যবস্তুগুলোকে সফলভাবে ধ্বংস করেছে।
ইরানি সেনা-নৌবাহিনীর ‘ইকতেদার ১৪০৪ (২০২৫)’ বা ‘টেকসই কর্তৃত্ব ১৪০৪’ নামের ক্ষেপণাস্ত্র মহড়ার মূল পর্যায় অব্যাহত রাখতে বিভিন্ন পাল্লার নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র উপকূল ও নৌবাহিনীর জাহাজের ডেক থেকে নিক্ষেপ করা হয় এবং সেগুলো সফলভাবে ভারত মহাসাগরের উত্তরাংশ ও ওমান সাগরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) এ নৌ মহড়া অনুষ্ঠিত হয়। খবর বার্তা সংস্থা মেহের-এর।

এ ধাপের মহড়ায় নির্দেশিত ক্ষেপণাস্ত্রবাহী ক্রুজার ‘জেনাভেহ’ এবং ডেস্ট্রয়ার ‘সাবালান’ একসঙ্গে ‘নাসির’, ‘গাদির’ ও ‘কাদের’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সমুদ্রে নির্ধারিত পৃষ্ঠতলের লক্ষ্যবস্তুকে সফলভাবে ধ্বংস করে।

‘কাদের’ নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র একটি মাঝারি-পাল্লার স্টেলথ অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার রয়েছে উচ্চ ধ্বংসক্ষমতা ও নির্ভুল লক্ষ্যভেদী ক্ষমতা। এটি জাহাজ ও উপকূলীয় লক্ষ্যবস্তু মোকাবিলায় ব্যবহৃত হয়।

আর ‘গাদির’ নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্রটি একটি দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র। এটি রাডার এড়িয়ে যেতে সক্ষম অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার রয়েছে উচ্চ ধ্বংসক্ষমতা ও নির্ভুলতা। এটি শত্রুপক্ষের জাহাজ মোকাবিলায় ব্যবহৃত হয়।

অন্যদিকে ‘নাসির’ নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র একটি স্বল্প-পাল্লার, রাডার এড়িয়ে যেতে সক্ষম অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার রয়েছে উচ্চ ধ্বংসক্ষমতা ও লক্ষ্যভেদী নির্ভুলতা। এটিও জাহাজ মোকাবিলায় ব্যবহৃত হয়।

ইরানি নৌবাহিনী বৃহস্পতিবার তাদের ‘কর্তৃত্ব ১৪০৪’ ক্ষেপণাস্ত্র মহড়ার কার্যকরী ধাপ শুরু করেছে, যা ভারত মহাসাগরের উত্তরাংশ ও ওমান সাগরে দুই দিনব্যাপী চলবে।

সূত্র : মেহের নিউজ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সফলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করল ইরানের অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র

আপডেট সময় : ০৪:০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫