ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

১৪ দলের অন্যতম নেতা,

আরো একটি নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো হাসানুল হক ইনুকে

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:১৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ২৫৮ বার পড়া হয়েছে

(জাসদ নেতা হাসানুল হক ইনু)

নিজস্ব প্রতিনিধি:

জুলাই আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা একটি মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল ইনুকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় কয়েকটি হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট বিকালে রাজধানীর উত্তরা এলাকা থেকে জাসদ নেতা হাসানুল হক ইনুকে গ্রেফতার করে পুলিশ। তখন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ফারুক হোসেন জানিয়েছিলেন, নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় ইনুকে গ্রেফতার দেখানো হয়েছে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল জাসদ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১৪ দলের অন্যতম নেতা,

আরো একটি নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো হাসানুল হক ইনুকে

আপডেট সময় : ০৬:১৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫