ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

নারী বিশ্বকাপ ২০২৫,

নারী বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ, নতুন চমক।

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় : ১১:১৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ১৬৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

আসন্ন নারী বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত এবং শ্রীলংকায় অনুষ্ঠিত হবে এই বিশ্ব আসর।

বিশ্বকাপের দলে ডাক পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার রুবাইয়া হায়দার ঝিলিক, অফ স্পিনার নিশিতা আক্তার নিশি এবং টপ অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার। তারা দলে জায়গা করে নিয়েছেন দিলারা আক্তার, জান্নাতুল ফেরদৌস সুমনা এবং ইশমা তানজিমের পরিবর্তে।

রুবাইয়া এর আগে বাংলাদেশ দলের হয়ে টি-টোয়েন্টি খেললেও ওয়ানডে খেলেননি। ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে তিনি এবার বিশ্বকাপের দলে ডাক পেয়েছেন।

অন্যদিকে মাত্র ১৭ বছর বয়সেই বিশ্বকাপের বিমানে চড়তে যাচ্ছেন নিশিতা। ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার।

দলে ফিরেছেন সুমাইয়া আক্তারও। তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ সাবেক অধিনায়ক অধিনায়ক। তিনি গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে তার একমাত্র ওয়ানডে খেলেছিলেন। ব্যাট হাতে দারুণ ফর্মের প্রতিদান পেয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে ধারাবাহিক ভালো পারফরম্যান্স দেখিয়েছেন ব্যাট হাতে।

বাংলাদেশ দল:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মণি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি ও সুমাইয়া আক্তার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নারী বিশ্বকাপ ২০২৫,

নারী বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ, নতুন চমক।

আপডেট সময় : ১১:১৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫