ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

রাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের সময় বাড়ল, জমা পড়েছে ৩১৮টি

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:০৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সময়সীমা আরও দুই দিন বাড়ানো হয়েছে।

রোববার মনোনয়নপত্র বিতরণের শেষদিনে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে দিনভর বিক্ষোভ-উত্তেজনার পরিপ্রেক্ষিতে এ সময় বৃদ্ধি করা হয়েছে।

সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সাংবাদিকদের এ কথা জানান ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ।

নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বলেন, প্রথম বর্ষের ভোটাধিকারের বিষয়ে এখনো নীতিগত সিদ্ধান্ত হয়নি। তাদের ভোটাধিকার দেওয়া হবে কিনা তা জানতে কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। গতকাল মনোনয়ন বিতরণের শেষদিনে বিক্ষোভের কারণে অনেকেই ব্যাংকে টাকা জমা দিয়ে মনোনয়ন নিতে পারেনি। তাই সোমবার ও মঙ্গলবার পর্যন্ত মনোনয়ন বিতরণ করা হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাকসু নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সোমবার দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মতবিনিময় সভা হয়। সভায় প্রথম বর্ষের ভোটাধিকার দেওয়া হবে কিনা সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। এ ব্যাপারে প্রশাসনের সিদ্ধান্ত জানাতে আগামীকাল পর্যন্ত সময় নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সর্বশেষ সংশোধিত তফসিল অনুযায়ী রোববার মনোনয়নপত্র বিতরণের শেষদিন ছিল। তবে প্রথম বর্ষের ভোটাধিকারের দাবিতে রোববার সকাল থেকে রাকসুর কার্যালয়ে অবস্থান করে ছাত্রদল। পরে একপর্যায়ে তারা একটি চেয়ার ভাঙচুর ও ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন।

এর প্রতিবাদ জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রশিবিরের নেতাকর্মীরাও বিক্ষোভ শুরু করেন। এতে চার ঘণ্টা মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বন্ধ থাকে। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মনোনয়ন বিতরণ কার্যক্রম চলে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, রোববার পর্যন্ত রাকসু ও সিনেট নির্বাচনে মোট ৩৮৭টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এর মধ্যে রাকসুর ২৩টি পদের বিপরীতে ৩১৮ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এছাড়া সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে ৬৯ টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে।

রাকসুর সহ-সভাপতি (ভিপি) পদে ১৩ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৬ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৮ জন নাম ও পদ উল্লেখ করে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া ছাত্রদল, ছাত্রশিবির ও বাম ছাত্রসংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্র, জোট ছাত্র অধিকার পরিষদসহ বেশ কয়েকটি প্যানেল নাম ও পদ উল্লেখ না করে মনোনয়নপত্র উত্তোলন করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের সময় বাড়ল, জমা পড়েছে ৩১৮টি

আপডেট সময় : ০১:০৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫