ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

যারা নানা অজুহাতে নির্বাচন পেছাতে চাইছে, তারা একটি চরের দল: সালাহউদ্দিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

শনিবার (৫ জুলাই) ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের থানা সমাবেশে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, যারা ১৪ দলের নামে আওয়ামী লীগের সঙ্গে ছিল তারাই এখন সংস্কার কমিশনে এসে বড় বড় কথা বলছে। সোহরাওয়ার্দী উদ্যানে যারা সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে, তারা একটি চরের দল। তারা আগে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নির্বাচনের বৈধতা দিয়েছিল।

বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা আরও বলেন, গণতন্ত্রের ইতিহাস ভুলিয়ে দেয়ার অপচেষ্টা চলছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। স্বল্পমেয়াদী সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে। জনগণ ম্যান্ডেট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনলে সংবিধানসহ সব সংস্কার বাস্তবায়ন করা হবে।’

মতপার্থক্য থাকলেও জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়ে সালাহউদ্দিন বলেন, ‘দ্বিমত ও বিরোধিতা থাকলেও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বিএনপির এই নেতা আরও বলেন, কেউ যদি সংস্কার ও বিচারের নামে দীর্ঘ মেয়াদে ভোট ছাড়া ক্ষমতায় থাকতে চায় সেটি দুঃস্বপ্নে পরিণত হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও সংগ্রাম করবে বিএনপি।

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ছাত্রদের নতুন দলের সফলতা কামনা করি। মৌলিক সংস্কার না হলে নির্বাচনে যাবে না বলে তারা বলছে। কিন্তু কী করলে তারা নির্বাচনে যাবে সেটি বলছে না।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যারা নানা অজুহাতে নির্বাচন পেছাতে চাইছে, তারা একটি চরের দল: সালাহউদ্দিন

আপডেট সময় : ১১:৫৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫