আরাফাত রহমান কোকো ক্রীড়াচক্রের যাত্রা শুরু।
রাজশাহীর গর্ব শাকিলা ফরহাদ বানু আরাফাত রহমান কোকো ক্রীড়াচক্র’র ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত।
- আপডেট সময় : ১১:০৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ৩২৫ বার পড়া হয়েছে

রাজশাহী মহানগরের বোসপাড়া নিবাসী মোসা: শাকিলা ফরহাদ বানু ওরফে শাকিলা, আরাফাত রহমান কোকো ক্রীড়াচক্র’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত হয়েছেন ।
গত শনিবার ০৬/০৭/২০২৫ ইং তারিখে রাজধানী ঢাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিএনপির কেন্দ্রীয় নেতা কর্মীর উপস্থিতিতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করা হয়। যা আমাদের রাজশাহী তথা উত্তর বঙ্গের গর্ব।
জানা যায়, মোসা:শাকিলা ফরহাদ বানু একটি স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে দীর্ঘদিন যাবৎ কর্মরত আছেন এবং বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।তিনি দেশের সকল নাগরিকের কাছে দোয়া চান এবং তার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যেন আন্তরিকতা ও সততার সাথে পালন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
আমরা ক্রাইম নিউজ প্রতিক্ষণ পরিবারের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।তিনি দেশ ও দশের কল্যাণে যেন গুরুত্বপুর্ন ভূমিকা পালন করতে পারেন সেই কামনা করছি।















