ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

মায়ের বিরুদ্ধে সমালোচনা,

বিষ গিলে ফেলার প্রত্যয় ব্যক্ত করলেন মোদি!

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৪৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪৯ বার পড়া হয়েছে

(ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি)

আন্তর্জাতিক ডেস্ক:

অতি সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রয়াত মা হীরাবেন মোদিকে নিয়ে কটূক্তি করা হয়। চলমান বিতর্কের মধ্যে তিনি বলেছেন, ‘‘আমি ভগবান শিবের ভক্ত এবং কটূক্তির বিষ গিলে ফেলব। রোববার (১৪ সেপ্টেম্বর) দারাং এলাকায় এক সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। খবর এনডিটিভির। এ সময় কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

মোদি বলেন, ‘‘আমি জানি, কংগ্রেসের পুরো ইকোসিস্টেম আমাকে নিশানা করবে এবং বলবে, মোদি আবারও কাঁদছে। জনগণই আমার ভগবান। যদি আমি তাদের সামনে আমার কষ্টের কথা না বলি, তবে কোথায় বলব? তারাই আমার প্রভু, আমার দেবতা এবং আমার রিমোট কন্ট্রোল। আমার অন্য কোনো রিমোট কন্ট্রোল নেই।’’

ভারতের প্রধানমন্ত্রীর ‘রিমোট কন্ট্রোল’ প্রসঙ্গটি বেশ তাৎপর্যপূর্ণ। এর আগে, দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ন্ত্রণের অভিযোগে সাবেক ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধীর সমালোচনা করেছিলেন নরেন্দ্র মোদি। সেই সময় তিনি এই ‘রিমোট কন্ট্রোল’ শব্দটি ব্যবহার করেছিলেন।

সূত্র: এনডিটিভি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মায়ের বিরুদ্ধে সমালোচনা,

বিষ গিলে ফেলার প্রত্যয় ব্যক্ত করলেন মোদি!

আপডেট সময় : ০৭:৪৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫