ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

আবারও বাড়ল স্বর্ণের দাম !

ক্রাইম নিউজ প্রতিক্ষণ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:১৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ২০২ বার পড়া হয়েছে

ক্রাইম নিউজ প্রতিক্ষণ ডেস্ক

মার্কিন ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকের আগে ডলার দুর্বল হয়ে পড়ায় মঙ্গলবার স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। বৈঠকে সুদের হার কমানো হবে বলে ধারণা করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আজ বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটে স্পট গোল্ডের দাম বেড়ে দাঁড়ায় প্রতি আউন্সে ৩ হাজার ৬৯৬ দশমিক শূন্য ২ ডলার, যা ০.৫ শতাংশ বৃদ্ধি। দিনের শুরুতে দাম ছুঁয়েছিল সর্বোচ্চ ৩ হাজার ৬৯৭ দশমিক ৭০ ডলারে।

ইউবিএস বিশ্লেষক জিয়োভান্নি স্টাউনোভো বলেন, দুর্বল ডলার কিছুটা ভূমিকা রাখছে, তবে মূল বিষয় হলো ফেড এই সপ্তাহে সুদের হার কমাবে এমন প্রত্যাশা।

সিএমই ফেডওয়াচ টুল অনুসারে, ব্যবসায়ীরা আগামীকাল বুধবার দুই দিনব্যাপী বৈঠক শেষে ২৫-বেসিস-পয়েন্ট সুদের হার কমানোর ব্যাপারে প্রায় নিশ্চিত এবং ৫০-বেসিস-পয়েন্ট কমানোর সামান্য সম্ভাবনাও রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ফেড চেয়ার পাওয়েলকে ‘আরও বড়’ সুদের হার কমানোর জন্য আহ্বান জানান।

সুইসকোট ব্যাংকিং গ্রুপের বাহ্যিক বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, ব্যবসায়ীরা আশা করছেন, ফেড আগামী বছরও সুদের হার কমানো অব্যাহত রাখবে, যা স্বর্ণের বাজারকে আরও সমর্থন করছে।

স্টাউনোভো বলেন, ফেডের বিবৃতি প্রকাশের সময় আমরা আরও বেশি অস্থিরতা দেখতে পাব, বিশেষ করে যদি বাজারের অংশগ্রহণকারীরা সুদের হার কমানোর সঙ্গে একটি কঠোর বিবৃতি আসবে বলে মনে করেন। তবে ট্রাম্পের সুদের হার কমানোর আকাঙ্ক্ষার কারণে আমি মনে করি, আগামী কয়েক মাসে স্বর্ণ আরও ওপরের দিকে যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আবারও বাড়ল স্বর্ণের দাম !

আপডেট সময় : ০৭:১৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫