ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর অবস্থান জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৫১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

সদ্য নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও দেশটির সিপিএন-ইউএমএল চেয়ারম্যান কেপি শর্মা অলিকে টানা ১০ দিন পর আবারও জনসমক্ষে দেখা গেছে।

৮ ও ৯ সেপ্টেম্বরের জেন-জেড বিক্ষোভের পর তিনি প্রধানমন্ত্রী’র অফিসিয়াল বাসভবন বালুওতার ত্যাগ করে সেনাবাহিনীর হেলিকপ্টারে শিবপুরীর উদ্দেশে যাত্রা করেছিলেন বলে জানা যায়। বৃহস্পতিবার তিনি ভক্তপুরের গুণ্ডু এলাকায় পৌঁছান।

ইউএমএল দলের উপমহাসচিব প্রদীপ গিয়াওয়ালি খবরহাব-কে জানান, অস্থায়ীভাবে গুণ্ডুতে অলির থাকার ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, চেয়ারম্যান গুণ্ডুতে পৌঁছেছেন এবং তার থাকার ব্যবস্থা করা হয়েছে।

এসময় ইউএমএল নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। তার বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে ইউএমএল পলিটব্যুরো সদস্য মহেশ বসনেতের বাড়ির কাছাকাছি।

অলি গুণ্ডু থেকেই সক্রিয়ভাবে রাজনৈতিক কার্যক্রম চালাবেন বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার চ্যাসালস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংবিধান দিবসের অনুষ্ঠানে তার উপস্থিত থাকার কথা থাকলেও তিনি সেখানে যাননি।

এর আগে মহেশ বসনেত ঘোষণা দিয়েছিলেন, অলি কাঠমান্ডুতে ফিরলে তাকে লক্ষাধিক কর্মী স্বাগত জানাবেন।

প্রসঙ্গত, জেন-জি বিক্ষোভ চলাকালে অলির তেরাথুমের পৈতৃক ভিটা, ঝাপার দামাকের বাসভবন এবং ভক্তপুরের বলকটের বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতেই তাকে বর্তমানে গুণ্ডু এলাকায় স্থায়ীভাবে রাখা হয়েছে।

সূত্র: খবরহাব

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর অবস্থান জানা গেল

আপডেট সময় : ০৬:৫১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫