ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

রাকসু নির্বাচন

ভোটগ্রহণ শেষ, ফল প্রকাশ নিয়ে যা জানা গেল

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৫৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ২১৫ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন শেষ হয়েছে।

বড় ধরনের অনিয়ম বা গোলযোগ ছাড়াই বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এই সময়ের মধ্যে যারা কেন্দ্রের চৌহদ্দিতে আছেন, তারা ৪টার পরও ভোট দিতে পারছেন।

নির্বাচন কমিশনার অধ্যাপক পারভেজ আজহারুল হক বিকেলে গণমাধ্যমকে বলেন, ‘বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হবে। তবে ৪টার মধ্যে যারা লাইনে দাঁড়াবেন, তাদের ভোট নেওয়া হবে বিশেষ ব্যবস্থায়। ৪টার পর লাইনের দাঁড়ানোর সুযোগ থাকবে না। ভোটকেন্দ্র ৪টায় বন্ধ করা হবে।’

ভোট গণনার বিষয়ে অধ্যাপক পারভেজ আজহারুল হক বলেন, ‘৫টায় ভোট গণনা শুরুর কথা থাকলেও ৬টায় ভোটগণনা শুরু হবে।’ ভোট গণনা শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকে ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ।

তিনি বলেছেন, নয়টি ভবনে ভোট গ্রহণ শেষে সব ব্যালট বাক্স নেওয়া হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। ভোট গণনার সুবিধার্থে ১০০টি করে ব্যালট দিয়ে পৃথক বান্ডেল করা হবে। এ বান্ডেলর ভেটি গোনা হবে ওএমআর মেশিনে যা পর্যবেক্ষণ করবে বিশেষজ্ঞ প্যানেল। সবমিলিয়ে তিন ধাপে চূড়ান্ত ফল তৈরি হবে। একটি হলের ফল তৈরি শেষে আরেকটির গণনা শুরু হবে। তাতে ২৮৩টি পদের ফল জানাতে ১২ থেকে ১৫ ঘণ্টা সময় লেগে যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাকসু নির্বাচন

ভোটগ্রহণ শেষ, ফল প্রকাশ নিয়ে যা জানা গেল

আপডেট সময় : ১০:৫৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫