নতুন শিক্ষার্থীদের বরণ করতে,
রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে,নবীনবরণ অনুষ্ঠিত।
- আপডেট সময় : ০৭:০৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ৯০ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:
আজ ১৭ অক্টোবর রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের প্রথম পর্বের (উভয় শিফট) শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে ও সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে পলিটেকনিক ইনস্টিটিউটের সুবিশাল খেলার মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শফিকুল হক মিলন, মান্যবর সংসদ সদস্য (রাজশাহী-৩) জনাব মো. মাহফুজুর রহমান রিটন, প্রশাসক, রাজশাহী সিটি কর্পোরেশন ও সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি, আলহাজ্ব মামুন অর রশিদ, সভাপতি, রাজশাহী মহানগর বিএনপি, রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী এ. জে. এম. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, “কারিগরি শিক্ষা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও শিল্প উন্নয়নের মূল চাবিকাঠি। বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক, আর এই বিশ্বমঞ্চে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার্থীদের কারিগরি দক্ষতায় পারদর্শী হতে হবে।” তিনি নবীন শিক্ষার্থীদের দেশপ্রেম, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দক্ষ প্রকৌশলী হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, দক্ষ মানবসম্পদ তৈরিতে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর ভূমিকা অপরিসীম। এ সময় তাঁরা তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে শিক্ষার সঠিক পরিবেশ বজায় রাখার পরামর্শ দেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রকৌশলী এ. জে. এম. মাসুদুর রহমান অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যেখানে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আকর্ষণীয় গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।
















