ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

জয় বাংলা স্লোগান

সাবেক মন্ত্রী জাবেদ-ওয়াসিকাসহ ১৩৮ জনের বিরুদ্ধে মামলা!

চট্টগ্রাম ব্যুরো:
  • আপডেট সময় : ০৫:০০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ১২১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের আনোয়ারায় ‘জয় বাংলা’ স্লোগান ও সশস্ত্র মিছিলের ঘটনায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও সাবেক অর্থপ্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানসহ ১৩৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আনোয়ারা থানার এসআই আবুল বাশার বাদী হয়ে মামলাটি করেন। শনিবার (১৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করছেন ওসি মো. মনির হোসেন।

সন্ত্রাস বিরোধী আইনের এই মামলায় ৬৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- আনিসুজ্জামান চৌধুরী রনি (৫২), রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, প্রকাশ পি.এস সায়েম (৩৮), এম এ কাইয়ুম শাহ (৪৭), রেজাউল করিম অনিস (৪৩), অসীম কুমার দেব (৪৮), আমিন শরীফ (৫০), মাস্টার মো. ইদ্রিচ (৬০), ইয়াছিন হিরু (৫০), কাজী মোজাম্মেল হক (৫৮), মহসিন আলম (৪২), নজরুল ইসলাম (৪০), বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ (৪৫), রাশেদ নেওয়াজ ছুট্ট মেম্বার (৫২), শিহাবুজ্জামান প্রকাশ সিহাব উদ্দিন (৩৫), জাফর উদ্দিন চৌধুরী প্রকাশ ভিপি জাফর (৬০), ছগির আহমদ আজাদ (৫২), শাহাজাদা এস এম মহিউদ্দিন (৫৫), ইমরান হোসেন বাবু প্রকাশ পিএস বাবু (৩৮), জসিম উদ্দিন আমজাদি (৫৫), এম এ হান্নান চৌধুরী মঞ্জু (৬৫), অজিজুল হক চৌধুরী নসু (৫৫), সাজিয়া সুলতানা (মহিলা মেম্বার) (৪০), রনি বল (৩৬)সহ সর্বমোট ৬৮জনের নাম উল্লেখপূর্বক এবং বাকি ৬০-৭০ জন অজ্ঞাত আসামি রাখা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের চৌমুহনী বাজারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মীসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা হাতে লাঠি, ইটপাটকেল, রড, দা, কিরিচ নিয়ে সরকারবিরোধী স্লোগান দেন। তারা বাজার এবং আশপাশের এলাকা প্রদক্ষিণ করছিলেন।

পুলিশ খবর পেয়ে রাত ৯টা ৫ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হলে মিছিলে অংশগ্রহণকারীরা পালিয়ে যায়। পুলিশ আব্দুল কাদের, আব্দুল খালেক ও মো. আরিফ নামে তিনজনকে আটক করে। পাশাপাশি ২০টি কাঠের লাঠি, ১০টি আফলা ইটের খোয়া, ২টি দেশীয় তৈরি লোহার দা এবং ৮টি লোহার টুকরা জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, শনিবার সকালে মামলাটি রুজু করা হয়। আসামিদের গ্রেফতার অভিযান চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জয় বাংলা স্লোগান

সাবেক মন্ত্রী জাবেদ-ওয়াসিকাসহ ১৩৮ জনের বিরুদ্ধে মামলা!

আপডেট সময় : ০৫:০০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫