ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

আবারও ভরিতে ১ হাজার ৩৯ টাকা

কমেছে স্বর্ণের দাম।

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:০০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ১৮৭ বার পড়া হয়েছে

(ফাইল ছবি)

নিজস্ব প্রতিনিধি:

স্থানীয় বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।রবিবার (২৬ অক্টোবর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর এক সভায় সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে নতুন দর নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার ২৭ অক্টোবর থেকে সারা দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম কার্যকর হবে।

তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দামের সাম্প্রতিক নিম্নগতি বিবেচনায় এনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে এবার ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৩৯ টাকা কমেছে।

নতুন মূল্যহার (প্রতি ভরি)
স্বর্ণের দাম (ক্যাডমিয়ামসহ):
২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণ: ২,০৭,৯৬৮ টাকা
২১ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণ: ১,৯৮,৪৪৩ টাকা
১৮ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণ: ১,৭০,১৮১ টাকা
সনাতন পদ্ধতির স্বর্ণ: ১,৪১,৪৫৫ টাকা

রৌপ্যের দাম (ক্যাডমিয়ামসহ):
২২ ক্যারেট হলমার্ককৃত রূপা: ৫,৪৬৮ টাকা
২১ ক্যারেট হলমার্ককৃত রূপা: ৪,৫৩৯ টাকা
১৮ ক্যারেট হলমার্ককৃত রূপা: ৪,৪৬৮ টাকা
সনাতন পদ্ধতির রূপা: ৩,৩৬৬ টাকা

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে উল্লিখিত স্বর্ণ ও রৌপ্যের বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে।

গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আবারও ভরিতে ১ হাজার ৩৯ টাকা

কমেছে স্বর্ণের দাম।

আপডেট সময় : ১১:০০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫