ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

ইতালি প্রবাসী

স্ত্রীকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা

ঠাকুরগাও প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৬:৪৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে

(মৃত শামীম আকতার)

ঠাকুরগাঁও প্রতিনিধি:

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামে , ইতালিতে থাকা স্ত্রীকে ভিডিও কলে রেখে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শামীম আকতার (৪০) নামে এক যুবক।

মৃত শামীম আকতার ওই গ্রামের পজির উদ্দীনের ছেলে। স্থানীয় নাট্যমঞ্চে অভিনয়ের কারণে এলাকায় তিনি নাট্যকর্মী হিসেবে পরিচিত ছিলেন।

শামীমের ভাই জাপান জানান, ইতালি থেকে তার ভাবী মোবাইল ফোনে প্রথম শামীমের আত্মহত্যার চেষ্টার খবর দেন। স্ত্রীকে ভিডিও কলে রেখেই শামীম ঘরের ভেতর গলায় ফাঁস লাগানোর চেষ্টা করছিলেন। খবর পেয়ে দ্রুত বাজার থেকে বাড়িতে ছুটে এলেও দরজা ও জানালার গ্রিল বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে শামীমকে ঝুলন্ত পাওয়া যায়। তবে ততক্ষণে সব শেষ হয়ে যায়।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় দুই মাস আগে শামীম আকতার এবং তার স্ত্রী মুক্তা আক্তার ইতালিতে যাওয়ার জন্য প্রায় ৩০ লাখ টাকা খরচ করেন। ভিসা সংক্রান্ত জটিলতার কারণে মুক্তা আক্তার যেতে পারলেও স্বামী শামীম আটকে যান। এই জটিলতা কাটিয়ে তিনিও দ্রুত স্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করছিলেন।

এদিকে, ইতালিতে মুক্তা আক্তার এখনো কোনো কাজ জোগাড় করতে পারেননি। স্ত্রীর ভরণপোষণের জন্য প্রতি মাসে শামীমকে প্রায় ৭০ হাজার টাকা পাঠাতে হত। বিদেশ যাওয়ার বিপুল পরিমাণ ঋণ এবং মাসিক এই মোটা অঙ্কের টাকা জোগাড়ের জন্য শামীম প্রচণ্ড মানসিক ও আর্থিক চাপের মধ্যে ছিলেন।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্রাইম নিউজ প্রতিক্ষণকে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে বিস্তারিত কথা বলার পরই পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বলা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইতালি প্রবাসী

স্ত্রীকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা

আপডেট সময় : ০৬:৪৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫