রাজশাহী
সিটি করপোরেশন প্রশাসকের সঙ্গে ‘রাজশাহীর উদ্যোক্তা’র সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা।
- আপডেট সময় : ০৪:৩১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী:
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন স্থানীয় উদীয়মান উদ্যোক্তাদের সংগঠন ‘রাজশাহীর উদ্যোক্তা’র নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে নগর ভবনে প্রশাসকের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ‘রাজশাহীর উদ্যোক্তা’র পরিচালক তৌহিদ ফেরদৌস তন্ময়, বিপাশা বিপু, তোহা রহমান ও নায়েম রহমানসহ সংগঠনের অন্যান্য সাধারণ ও নির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠককালে রাজশাহীর স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বর্তমান অবস্থা, সম্ভাবনা এবং ব্যবসা পরিচালনায় বিদ্যমান নানা চ্যালেঞ্জ ও নাগরিক সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন উদ্যোক্তাদের বিভিন্ন সার্বিক বিষয় মনোযোগ দিয়ে শোনেন এবং তরুণ ও স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করতে নগর কর্তৃপক্ষের পক্ষ থেকে সম্ভাব্য সহায়তা প্রদানের আশ্বাস দেন।
সংগঠনের নেতৃবৃন্দ রাজশাহীর অর্থনৈতিক উন্নয়ন ও নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিতে তরুণ উদ্যোক্তাদের কার্যকর ভূমিকার কথা তুলে ধরেন এবং সিটি করপোরেশনের ইতিবাচক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।















