ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

রাস্তা দখলমুক্ত দেয়ালে শোভা পাচ্ছে বিভিন্ন চিত্র কর্ম

রাজশাহী নগরীতে চলছে ফুটপাত সংলগ্ন সরকারি রাস্তা দখলমুক্ত অভিযান।

আলাউদ্দিন মন্ডল,রাজশাহী:
  • আপডেট সময় : ০৬:২৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১০২ বার পড়া হয়েছে

​মো. আলাউদ্দীন মন্ডল, রাজশাহী:

রাজশাহী নগরীতে সরকারি রাস্তা ও জনগণের হাঁটার জন্য ফুটপাত দখলমুক্ত অভিযান।রবিবার (১৮ অক্টোবর) হঠাৎ করেই অল্প সময়ের মধ্যে কোর্টের আশেপাশে রাস্তাসহ ফুটপাত দখল করে গড়ে উঠা চা – সিগারেট,ভাতের হোটেল এবং ব্যাঙের ছাতার মতো গড়ে উঠা কলাইয়ের রুটির দোকান উচ্ছেদ করা হয়েছে।

এদিকে রাজশাহী সরকারি মহিলা কলেজ এলাকার দীর্ঘদিনের অবৈধ দখলে থাকা ফুটপাত অবশেষে দখলমুক্ত করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলার অংশ হিসেবে ফুটপাত পুনরুদ্ধারের পাশাপাশি সেখানকার দেয়ালগুলোতে দৃষ্টিনন্দন আলপনা ও চিত্রাঙ্কনের কাজ শুরু হয়েছে।

​রাসিক সূত্রে জানা গেছে, সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের বিশেষ উদ্যোগে এই উচ্ছেদ ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম গ্রহণ করা হয়। এতদিন ধরে ওই এলাকার ফুটপাত হকার ও অবৈধ স্থাপনার দখলে থাকায় পথচারী এবং সাধারণ শিক্ষার্থীদের চলাচলে মারাত্মক ভোগান্তি পোহাতে হতো।

​উচ্ছেদ অভিযানের পর এখন ফুটপাত দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারছেন পথচারীরা। অন্যদিকে, কলেজ সংলগ্ন দেয়ালে রঙের ছোঁয়ায় ফুটিয়ে তোলা হচ্ছে পরিবেশবান্ধব ও ঐতিহ্যবাহী রকমারি চিত্রকর্ম, যা পুরো এলাকার পরিবেশে এক নতুন নান্দনিকতা এনে দিয়েছে।

​রাসিকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় একাধিক শিক্ষার্থী ও পথচারী জানান, ফুটপাত মুক্ত হওয়াতে তারা এখন নিরাপদে হাঁটতে পারছেন। আর দেয়ালে আঁকা ছবিগুলো দৃষ্টিকটু পরিবেশকে একনিমেষেই বদলে দিয়েছে।

​রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানায়, পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যেই এই ধারাবাহিক প্রচেষ্টা। আগামীতেও নগরের অন্যান্য ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ফুটপাত দখলমুক্ত রাখা এবং সৌন্দর্যবর্ধনের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাস্তা দখলমুক্ত দেয়ালে শোভা পাচ্ছে বিভিন্ন চিত্র কর্ম

রাজশাহী নগরীতে চলছে ফুটপাত সংলগ্ন সরকারি রাস্তা দখলমুক্ত অভিযান।

আপডেট সময় : ০৬:২৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬