রাজশাহী নগরীর সাহেব বাজারে “ইসলামী সমাজ” এর জনসভা।
- আপডেট সময় : ০৮:৪৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৩০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী:
বেশ কিছুদিন মাইকে স্লোগান ও লিফলেট বিতরণ করে আসছেন ইসলামী আইনে দেশ পরিচালনার দাবি নিয়ে “ইসলামী সমাজ” নামের একটি সংগঠন।
শনিবার (০১ নভেম্বর) নগরীর প্রাণ কেন্দ্র সাহেব বাজার জিরো পয়েন্ট এর দক্ষিণে বড় মসজিদের সামনে দুপুর দুইটাই সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় সমাবেশের প্রস্তুতি চলছে। বিকেল পাঁচটার দিকে গিয়ে দেখা যায় খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভার দিকে আসছে এবং এসময় সমাবেশের সামনের সমস্ত চেয়ার এ জায়গা না পেয়ে অনেককে দাঁড়িয়ে বক্তব্য শুনতে দেখা যায়।
প্রধান বক্তা ইসলামী সমাজের আমির হজরত সৈয়দ হুমায়ন কবীর বলেন ” গণতন্ত্রের অধীনে নির্বাচন আল্লাহর পরিবর্তে মানুষকে স্বার্বভৌমত্বের মালিক মেনে অনুষ্ঠিত হয় বিধায়, এটা ইসলাম প্রতিষ্ঠায় আল কোরআন ও সুন্নাহ সম্মত পদ্ধতি নয়।সমাজ ও রাষ্ট্র মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকাকালীন সময়ে ইসলামী সমাজ প্রতিষ্ঠায় ঈমানদারগণের রাষ্ট্রীয় নেতৃত্ব লাভের জন্য সশস্ত্র লড়াই ইসলাম বিরোধী অপচেষ্টা
জনসভার মূল টপিক ছিল ইসলামী ও মানবতা বিরোধী সকল ব্যবস্থার মূলোৎপাটন এবং বৈষম্যমূলক ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে ” ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে” আল কোরআন বিরোধী সংবিধান মূলোৎপাটন করা।
ইসলামী সমাজ রাজশাহী বিভাগের দ্বায়িতশীল জনাব হাফিজুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মোঃ ইউসুফ আলী মোল্লা, মোহাম্মদ ইয়াছিন মোল্লা,আফজাল হোসেন,ওমর ফারুক ও নাহিদ ইসলাম প্রমুখ।।















