সংবাদ শিরোনাম ::
১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ।
নিজস্ব প্রতিনিধি:
- আপডেট সময় : ০৯:৩৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ১২১ বার পড়া হয়েছে

(ফাইল ছবি)
নিজস্ব প্রতিনিধি:
আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে রোববার (০৯ নভেম্বর) সন্ধ্যার পর প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নতুন ডিসি পাওয়া জেলাগুলো হলো- জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল।
উল্লেখ্য, এর আগে শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। তাদের মধ্যে ছয়জনকে রদবদল ও নতুন মুখ হিসেবে নয়জনকে নিয়োগ দেওয়া হয়।















