ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

আবারও

বাড়ছে সয়াবিন তেলের দাম!

ঢাকা ব্যুরো:
  • আপডেট সময় : ০৫:১২:২২ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ১২০ বার পড়া হয়েছে

ঢাকা ব্যুরো:

সোমবার (১০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিটিটিসি জানায়, গড় এলসি মূল্য, ইনবন্ড ও এক্সবন্ড খরচ এবং ডলারের বিনিময় হার বৃদ্ধি পাওয়ায় ভোজ্যতেলের দাম বাড়ানোর এই সুপারিশ করা হয়েছে।

ফলে বছরের শেষ প্রান্তে এসে আবারও ভোজ্যতেলের দাম বাড়তে যাচ্ছে। লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ৯ টাকা ২৭ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ২৭ জুলাই অনুষ্ঠিত তেলের মূল্য সমন্বয় সভায় ৩ আগস্ট থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন ১৮৯ টাকা দরে বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল। তবে এরপর আন্তর্জাতিক বাজারে মূল্য অস্থিরতা ও ডলারের দাম বৃদ্ধির প্রভাবে আমদানি ব্যয় বেড়ে যায়।

নভেম্বরের শুরুতে আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম দাঁড়ায় ১ হাজার ৬২ ডলার এবং পাম তেলের দাম ১ হাজার ৩৭ ডলার। ফলে দেশের বাজারে নতুন করে তেলের দাম সমন্বয়ের প্রয়োজন দেখা দেয়।

বিটিটিসির প্রস্তাব অনুযায়ী, প্রতি ডলার ১২২ টাকা ৬০ পয়সা ধরে হিসাব করা হয়েছে। এতে বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য লিটারপ্রতি ১৮৯ টাকা থেকে বাড়িয়ে ১৯৮ টাকা ২৭ পয়সা করার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে খোলা সয়াবিন তেলের দাম ৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে লিটারপ্রতি ১৭৭ টাকা ৮৫ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক বছরে দেশে বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে প্রায় ১৪ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আবারও

বাড়ছে সয়াবিন তেলের দাম!

আপডেট সময় : ০৫:১২:২২ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫