ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে: ফখরুল ইসলাম আলমগীর!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি:

মঙ্গলবার (১১ নভেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে দাবি করেন যে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে দেওয়া তার একটি বক্তব্যকে ভুলভাবে গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে ।

তিনি বলেছেন, তিনি কেবল একটি নির্দিষ্ট ইউনিয়নের হয়রানিমূলক মামলা তুলে নেওয়ার কথা বলেছিলেন, কিন্তু এটি ভুল ব্যাখ্যা করে দেশব্যাপী হয়রানিমূলক মামলা প্রত্যাহার বা দায়ের না করার বিষয়ে বক্তব্য হিসেবে প্রকাশ করা হয়েছে, যা ‘অত্যন্ত দুঃখজনক’।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেছেন, বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় তিনি বক্তব্য দেন। তার ওই বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি তার বক্তব্যে বলেছেন যে, বিএনপি প্রতিশোধের রাজনীতি করতে চায় না এবং আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চায় না।

তিনি আরও বলেছেন, এই নির্দিষ্ট ইউনিয়নে (মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় যে ইউনিয়নে অবস্থিত) হয়রানিমূলক কোনো মামলা হলে তারা তা তুলে নেবেন; কিন্তু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে, তিনি দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে বক্তব্য প্রদান করেছেন; যা মোটেও সঠিক নয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসী ও দলের নেতাকর্মীদের গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে: ফখরুল ইসলাম আলমগীর!

আপডেট সময় : ০৯:৫৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫