ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

হাসিনার রায়ের দিন

১৭ ই নভেম্বর বিশৃঙ্খলা হলে ঠেকানোর দায়িত্ব আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর: আমির খসরু

চট্টগ্রাম ব্যুরো:
  • আপডেট সময় : ০৬:৩৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে

(ছবি: সংগৃহীত)

চট্টগ্রাম ব্যুরো:

শুক্রবার (১৪ নভেম্বর) চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের আয়োজনে ‘মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিট’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন যে, জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়ার মামলার রায় আগামী ১৭ ( সোমবার ) নভেম্বর ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এই রায় ঘোষণাকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা হলে তা ঠেকানোর দায়িত্ব কাদের- এই প্রশ্নের জবাবে তিনি বলেন যে, হাসিনার মামলার রায়ের দিন কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলে- তা আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার দায়িত্ব কোনো রাজনৈতিক দলের নয়। আমাদের এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।

আমির খসরু আরও বলেন, ‘বিশৃঙ্খলা তো ঠেকাবে আইনশৃঙ্খলা বাহিনী। এই দায়িত্ব তো কোনো রাজনৈতিক দলের না। আমাদের এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে আস্তে আস্তে। দেশে আইনশৃঙ্খলা বাহিনী আছে, তাদের দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলা বজায় রাখা। আর রায় কোর্ট দেবে। রায় নিয়ে আমার কিছু বলার নেই। বিচার করার দায়িত্ব বিচার বিভাগের। এটা ওদের ওপর ছেড়ে দেন। আমরা একটা নিরপেক্ষ বিচার বিভাগ চেয়েছিলাম। আশা করি, একটা নিরপেক্ষ বিচার বিভাগ বাংলাদেশে স্থাপন করা হয়েছে। আগামী দিনে এটাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে। এই মুহূর্তে আমরা একটা রাজনৈতিক ট্রানজিশনের দিকে যাচ্ছি। নির্বাচনের দিকে, গণতন্ত্রায়নের দিকে যাচ্ছি- সেদিকে হচ্ছে আমাদের মূল ফোকাস।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাসিনার রায়ের দিন

১৭ ই নভেম্বর বিশৃঙ্খলা হলে ঠেকানোর দায়িত্ব আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর: আমির খসরু

আপডেট সময় : ০৬:৩৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫