লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা!
- আপডেট সময় : ১০:৫৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ১৫৪ বার পড়া হয়েছে

(ছবি: সংগৃহীত)
নিজস্ব প্রতিনিধি:
শনিবার (১৫ নভেম্বর)রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর নামক গ্রামে, লক্ষ্মীপুর জেলায় আবুল কালাম জহির (৫০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তিনি জহির চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকান এলাকায় সড়কের ওপর জহিরকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন বলেন, ঘটনাটি আমার জানা নেই। খোঁজ নিচ্ছি বলে এড়িয়ে যান।
চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজীম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল এসেছি। জহিরকে হত্যা করা হয়েছে। কে বা কারা কি কারণে ঘটনাটি ঘটিয়েছে তা বলতে পারেননি তিনি।















