সংবাদ শিরোনাম ::
জনমনে আতঙ্ক,
২৪ ঘণ্টার ব্যবধানে নরসিংদীতে ফের ভূমিকম্প!
ক্রাইম নিউজ প্রতিক্ষণ ডেস্ক:
- আপডেট সময় : ০৫:১৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে

ক্রাইম নিউজ প্রতিক্ষণ ডেস্ক:
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে ভূমিকম্পের বিষয়টি জানানো হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আবারও দেশে ভূমিকম্প হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩।
উল্লেখ্য, এর আগে শুক্রবার (২১ নভেম্বর) একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে সারা দেশে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।















