সংবাদ শিরোনাম ::
বিজয় দিবস উপলক্ষে,
রাজশাহী নগরীতে সরকারী ও বেসরকারী অনেক দপ্তরে বর্ণিল আলোকসজ্জা।
নিজস্ব প্রতিনিধি:
- আপডেট সময় : ১১:২৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ১৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
রাজশাহী নগরীতে সরকারী, বেসরকারী এবং স্বায়ত্বশাসিত ভবনগুলো বর্ণিল আলোক সজ্জা দেখা গেছে গত সোমবার রাত থেকে, যা এখনও শোভা পাচ্ছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যার পরে ঘুরে ঘুরে আলোক সজ্জা দেখা গেছে। অনেক দপ্তরের আলোকসজ্জা চোখে পড়ার মত।আবার কোন দপ্তর দায়সারা ভাবে কিছু মরিচ লাইট ঝুলিয়ে রেখেছে।
রাজশাহীর দায়রা জজ ভবন,চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আটতলা চোখে পড়ার মত,জেলা প্রশাসকের কার্যালয়েরটাও চোখে পড়ার মত,এই তালিকায় অনেক নামই আসবে প্রায় ৪০/৫০ টি।
সব থেকে বেশি ফুটে উঠেছে জেলা পরিষদ রাজশাহীর ভবনে করা আলোক সজ্জা। এক কথায় বর্ণিল বলতে যা বোঝায় ।
প্রতি বছরের বিশেষ কিছু দিনে আলোক সজ্জা করা হয়।যেমন দুইটি ঈদ ছাড়াও আরো অনেক দিবসে এটি করা হয়ে থাকে।















