ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন,

নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে।

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৫৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে। এর মধ্যে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকও অন্তর্ভুক্ত।

গণঅধিকার পরিষদ থেকে জানানো হয়েছে যে, প্রায় ৫০ জনের একটি তালিকা রয়েছে, যারা হামলার ঝুঁকিতে আছেন। এই বিষয়ে উপদেষ্টা বলেন, যাদের নাম ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে গানম্যান দেওয়া হয়েছে। ডিজিএফআই, এনএসআই এবং এসবি নিজস্বভাবে এসব ব্যক্তিদের তালিকা তৈরি করেছে এবং তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছে। তবে, অনেকেই গানম্যান নিতে চায়নি।

এ পর্যন্ত ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। ২০ জনের মধ্যে সবাই রাজনীতিবিদ কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু এখনো জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন,

নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে।

আপডেট সময় : ০৬:৫৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫