ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

কয়েক দিনের টানা বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত, সকলের প্রশ্ন বৃষ্টি কমবে কবে?

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:২৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে

(ফাইল ছবি)

নিজস্ব প্রতিনিধি:

মঙ্গলবার (১৫ জুলাই) আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমে বলেন, মৌসুমি নিম্নচাপের ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেড়েছে। বিশেষ করে রাজশাহী ও খুলনা অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হচ্ছে। ঢাকায় বিকাল থেকে বৃষ্টি কমতে পারে। তবে একদম কমে যাবে না। ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে।

মৌসুমি বায়ু দেশের পশ্চিমাঞ্চলের ওপর সক্রিয় এবং অন্যত্র মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। যার কারণে রাজধানীসহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে সারা দেশের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, বুধবার (১৬ জুলাই) ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে কমতে পারে বৃষ্টি। তবে বাকি পাঁচ বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে মঙ্গলবার ঢাকাসহ দেশের ১৫ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিন ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কয়েক দিনের টানা বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত, সকলের প্রশ্ন বৃষ্টি কমবে কবে?

আপডেট সময় : ০৪:২৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫