ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

ভাইরাল হওয়া ভিডিও,

রাজধানী ঢাকার রাস্তায় পথচারীকে পেটাচ্ছেন রাশিয়ান নারী মডেল!

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৪৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ১৬৪ বার পড়া হয়েছে

(ছবি সংগৃহীত)

বিনোদন ডেস্ক :

মঙ্গলবার (১০ মার্চ) ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওটি ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

অতি সম্প্রতি রাজধানী ঢাকার ব্যস্ত সড়কে এক পথচারীকে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে অনেকেই মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

জানা যায় ঘটনাটি ঘটেছে রাজধানীর গুলশান এভিনিউ এলাকায়। ভিডিওতে মারধর করা ওই নারী রাশিয়ান বংশোদ্ভূত মডেল মনিকা কবির। ভিডিওটি মনিকা নিজেই তার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে পোস্ট করেছেন।

ভিডিওতে দেখা যায়, গুলশানের ট্রাফিক সিগন্যালে অসংখ্য গাড়ি আটকে আছে। এ সময় এক পথচারী কাঁধে ব্যাগ নিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। ঠিক তখনই ওই ব্যক্তির ব্যাগ মনিকার কনুইয়ে লাগে।

এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন মনিকা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি পথচারীকে ধাক্কা দিয়ে হাতে থাকা ব্যাগ দিয়ে আঘাত করতে শুরু করেন। কয়েক মুহূর্ত ধরে তাকে মারধর করতে দেখা যায়। আশপাশে অনেক মানুষ থাকলেও কাউকেই সেই পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে দেখা যায় না।

ওই ভিডিওর শেষ দিকে দেখা যায়, মারধরের ঘটনার পর মনিকা ভিডিও ধারণকারী ব্যক্তির দিকে তাকিয়ে একটি ‘ফ্লাইং কিস’ ছুড়ে দেন।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এই ঘটনার সমালোচনা করেছেন। তবে নেটিজেনদের একাংশের মত, ওই পথচারী নাকি মনিকার প্রতি অশোভন ইঙ্গিত করেছিলেন।

পরবর্তীতে গণমাধ্যমের কাছে এই রাশিয়ান মডেল অভিযোগ করেন, ওই ব্যক্তি তার কাছে এসে বাজে শব্দ উচ্চারণ করেছেন এবং ইচ্ছাকৃতভাবে তাকে ধাক্কা দেওয়ার পাশাপাশি তার গায়ে আপত্তিকরভাবে হাতও দিয়েছেন।

উল্লেখ্য, মনিকা কবির মূলধারার মডেলিং জগতে অতটা পরিচিত নন। তবে ইউটিউব সাক্ষাৎকার ও বিভিন্ন অনলাইন ভিডিওতে উপস্থিত হয়ে নানা বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে এর আগেও সামাজিক মাধ্যমে তিনি আলোচনায় এসেছেন। এবার রাজধানীর সড়কে পথচারীকে মারধরের ভিডিও ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় এলেন।

লেখক : খন্দ, মো, আখতারুজ্জামান,
সম্পাদক ( ব্যবস্থাপনা), ক্রাইম নিউজ প্রতিক্ষণ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভাইরাল হওয়া ভিডিও,

রাজধানী ঢাকার রাস্তায় পথচারীকে পেটাচ্ছেন রাশিয়ান নারী মডেল!

আপডেট সময় : ১০:৪৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬