ব্যাখ্যা দিলেন ইরানের স্পিকার,
“যুক্তরাষ্ট্র যার পাশে সে আসলে ‘নগ্ন’, “
- আপডেট সময় : ০১:২৯:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ১৪৮ বার পড়া হয়েছে

ছবি: আলজাজিরা)
আন্তর্জাতিক ডেস্ক:
সারাবিশ্বে মুসলিম বিশ্বের দেশগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে পৃথিবীর সবকিছু পা দিয়ে মাটিচাপা বা আমিই ঈশ্বরের দূত এই টাইপের কথা বলে। মানবতার ,গনতন্ত্র ইত্যাদি বলে ফেনা তুলে দেয় । অথচ সে নিজেই আজ পৃথিবী ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে।
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের ঘালিবাফ আবারও উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর উপস্থিতির সমালোচনা করেছেন।
তিনি এক্সে লিখেছেন, এ যুদ্ধ একটি বিষয় খুব পরিষ্কারভাবে প্রমাণ করেছে- আমাদের অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো কাউকে রক্ষা করে না। বরং সেগুলোই একটি হুমকি। কারণ সেগুলোতে চলছে লাগাতার হামলা।
তিনি আরও বলেন, ইসরাইলের জন্য যুক্তরাষ্ট্র সবাইকে বলি দিতে পারে এবং ইসরাইল ছাড়া আর কারো কথা ভাবে না দেশটি। তাদের কাছে সব ধ্বংস হয়ে যাক।ইসরাইল টিকে থাক এটিই মূখ্য।
ইরানের পার্লামেন্টের স্পিকার বলেন, যুক্তরাষ্ট্র যার পাশে সে আসলে সম্পূর্ণ ‘উলঙ্গ’।
সূত্র: আলজাজিরা















