ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

চীনের,

গুয়াংজুতে নজরকাড়া পোশাকে মিম!

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:১৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ১৮৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে ইদানীং অভিনয়ে খুব একটা দেখা যায় না। তবে টিভি বা চলচ্চিত্র কোন পর্দায় নিয়মিত দেখা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে তার সরব উপস্থিতি। আর সুযোগ পেলেই তিনি ছুটে যান বিদেশে। বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার মুহূর্তগুলোই অভিনেত্রী সামাজিক মাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন।

এবার বিদ্যা সিনহা মিম ছুটে গেছেন চীনে। সেখানকার অন্যতম প্রধান শহর গুয়াংজু-তে অবস্থান করছেন তিনি। সেখান থেকেই নিজেকে মেলে ধরেছেন এ অভিনেত্রী।

যদিও এবারই প্রথম নয়, এর আগেও বিদ্যা সিনহা মিমকে দেখা গেছে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করতে। কখনো থাইল্যান্ড, কখনো মালদ্বীপ, আবার কখনো সিঙ্গাপুরে ভ্রমণ করেছেন তিনি। যেখানেই যান, ভক্ত-অনুরাগীদের কাছে নিজেকে মেলে ধরেন এ অভিনেত্রী।

শুক্রবার (২৭ মার্চ) বিকালে সামাজিক মাধ্যম ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেন বিদ্যা সিনহা মিম। সেই পোস্ট করা ছবিতে দেখা গেছে, নজরকাড়া পোশাকে গুয়াংজুর বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরছেন অভিনেত্রী। এবং নানা ভঙ্গিতে পোজ দিচ্ছেন। চীনের গুয়াংজু ভ্রমণে ক্যাজুয়াল পোশাকেই ক্যামেরাবন্দি হয়েছেন বিদ্যা সিনহা মিম। এতে আধুনিকতা ও আভিজাত্যও ফুটে উঠেছে। মিম পরেছেন কালো রঙের একটি ভেলভেট টপ। এর সঙ্গে তিনি বেছে নিয়েছেন হালকা নীল রঙের জিন্স প্যান্ট। যে জিন্স প্যান্টটিতে রয়েছে সূক্ষ্ম কারুকাজ ও স্টোন ওয়ার্কের কাজ, যা তার পোশাক স্টাইলের মাত্রা বাড়িয়ে দিয়েছে।

সেই পোস্ট করা ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন—কিছু সুন্দর মুহূর্ত।মাজিক মাধ্যমে বিদ্যা সিনহা মিমের এ ছবিগুলো এর মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে। অভিনেত্রীর ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। অনেকেই তার রূপ ও ভ্রমণের প্রশংসা করে কমেন্ট করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চীনের,

গুয়াংজুতে নজরকাড়া পোশাকে মিম!

আপডেট সময় : ০৯:১৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬