সর্বশেষ মৃতের সংখ্যা ৪৯৯ জন,
হাম ও উপসর্গে আরও ১১ জন শিশুর ঝরে গেল নিষ্পাপ প্রাণ!
- আপডেট সময় : ০৭:০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬ ১৯৬ বার পড়া হয়েছে

(ফাইল ছবি)
ক্রাইম নিউজ প্রতিক্ষণ ডেস্ক:
শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে আরও ১১ জন নিষ্পাপ শিশুর প্রাণ ঝরে গেছে । এ সময়ে নিশ্চিত হামে মারা গেছে ০২ জন শিশু। আর হামের উপসর্গে মারা গেছে ০৯ জন শিশু।এতে বলা হয়, বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা থেকে শুক্রবার (২২ মে) সকাল ৮টা পর্যন্ত সময়ে এ শিশুদের মৃত্যু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ২৬১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেয়ার তথ্য পাওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয়া রোগীর সংখ্যা ৬০ হাজার ৫৪০।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্তের সংখ্যা ৫৪। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৮ হাজার ৩২৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭ হাজার ৫১১ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৩ হাজার ৪১১ শিশু।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪১৪ জন। আর নিশ্চিত হামে মারা গেছে ৮৫ জন। মোট মৃত্যু ৪৯৯ জন।















