ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

ইরাকের বাগদাদে মিসাইল হামলায় নিহত

শ্রাবণের নিথর দেহ অবশেষে বাংলাদেশে।

ঢাকা ব্যুরো:
  • আপডেট সময় : ০৫:৫৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬ ২০০ বার পড়া হয়েছে

ঢাকা ব্যুরো:

ইরাকের বাগদাদে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী শ্রমিক মোহাম্মদ শ্রাবণের মরদেহ বাংলাদেশে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় যে, শুক্রবার (২৯ মে) ভোরে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ বহনকারী ফ্লাইটটি অবতরণ করে।

বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সরকারের পক্ষ থেকে মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।

পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী দাফন-কাফন বাবদ ৩৫ হাজার টাকার আর্থিক অনুদান মৃতের স্বজনদের হাতে তুলে দেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শ্রাবনের অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত মোহাম্মদ শ্রাবণ মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার বকুলতলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ নলি মিয়ার সন্তান। তিনি দশ বছর আগে জীবিকার সন্ধানে বাগদাদে পাড়ি জমিয়েছিলেন। সম্প্রতি বাগদাদে যুদ্ধকালীন পরিস্থিতিতে নিক্ষিপ্ত একটি মিসাইলের আঘাতে তিনি মৃত্যুবরণ করেন।

বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে সরকারি প্রক্রিয়ায় মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। গত ২৭ মে সকাল ১০টা ২৫ মিনিটে বাগদাদ বিমানবন্দর থেকে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ পাঠানো হয়। তুরস্কে ২৯ ঘণ্টার ট্রানজিট শেষে মরদেহ আজ সকালে ঢাকায় পৌঁছায়।

গত ২৫ মে বাগদাদের অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) পারভেজ আলম চৌধুরী মরদেহ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরাকের বাগদাদে মিসাইল হামলায় নিহত

শ্রাবণের নিথর দেহ অবশেষে বাংলাদেশে।

আপডেট সময় : ০৫:৫৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬