ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে,

ফিফার কাছে ইরানের অভিযোগ।

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ১৮৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

যুদ্ধের আগুনের লেলিহান শিখা শেষ পর্যন্ত বিশ্বকাপ ফুটবল ২০২৬ এ এসে পড়েছে। প্রথম থেকেই বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরান ফুটবল দলকে মানসিক বা অবাস্তব চাপের মুখে পড়তে বাধ্য করছে।

যুদ্ধ পরিস্থিতির মধ্যেও বিশ্বকাপে অংশ নিয়েছে ইরান। তবে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত এই আসরে অংশ নিতে গিয়ে নানা ধরনের জটিলতার মুখে পড়েছে দেশটির জাতীয় ফুটবল দল।

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামার আগে নতুন এক সমস্যার সম্মুখীন হয়েছে তারা। যুক্তরাষ্ট্রে প্রবেশ ও অবস্থানসংক্রান্ত বিধিনিষেধকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে যাচ্ছে ইরান ফুটবল ফেডারেশন। ফেডারেশনের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্রীড়া সংবাদমাধ্যম ডেইলি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের দুই দিন আগে আয়োজক দেশে পৌঁছে অনুশীলন ও প্রস্তুতি সম্পন্ন করতে চেয়েছিল ইরান। ম্যাচ শেষে কিছু সময় বিশ্রাম নিয়ে পরে দেশ ছাড়ার পরিকল্পনাও ছিল তাদের।

তবে মার্কিন কর্তৃপক্ষ ইরানের এই আবেদন নাকচ করে দিয়েছে। এর ফলে ম্যাচের মাত্র এক দিন আগে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারবে দলটি এবং খেলা শেষ হওয়ার পরপরই তাদের শহর ত্যাগ করতে হবে।

তেহরানের কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের আরোপ করা এসব শর্ত দলের ওপর বাড়তি চাপ তৈরি করছে এবং বিশ্বকাপে অংশ নেওয়া সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার নীতির সঙ্গে সাংঘর্ষিক।

তাদের মতে, এই বিধিনিষেধের কারণে দলের কোচিং স্টাফ ও কারিগরি দলের পরিকল্পিত প্রস্তুতি ও কৌশল বাস্তবায়নে গুরুতর বিঘ্ন ঘটছে।

ইরান ফুটবল ফেডারেশন এখন ফিফার প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে। দেশটির কর্মকর্তারা আশা করছেন, বিষয়টি পুনর্বিবেচনা করে সিদ্ধান্তে পরিবর্তন আনা হবে।

সূত্র : ডেইলি স্পোর্টস।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে,

ফিফার কাছে ইরানের অভিযোগ।

আপডেট সময় : ০৭:৫৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬