ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

বিকাশ,নগদ,রকেট ইত্যাদি

বিকাশ থেকে ভুল নম্বরে টাকা চলে গেলে যেভাবে ফেরত পাবেন!

ক্রাইম নিউজ প্রতিক্ষণ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৪৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ৪৫৫ বার পড়া হয়েছে

ক্রাইম নিউজ প্রতিক্ষণ ডেস্ক:

কোন কাজকর্মে ভুল করেনি এই রকম মানুষ পৃথিবীতে নেই ।বর্তমানে মোবাইল ব্যাংকিং এর যুগে প্রায়ই ভুল নম্বরে টাকা চলে যায় কারো কারো। চলে গেলে কি করণীয় জেনে নেয়া যাক।

টাকা পাঠাতে গিয়ে মুহূর্তেই বুঝলেন ভুল নম্বরে ৪,০০০/- বা ৮০০০/- টাকা চলে গেছে! তখন মাথায় হাত, ঘাবড়ে যান সবাই। কিন্তু জানেন কি, কিছু সহজ ধাপ অনুসরণ করলেই ভুল নম্বরে পাঠানো বিকাশের টাকা ফেরত আনা সম্ভব?

আজকাল মোবাইল ব্যাংকিং ব্যবহার যেমন সহজ, তেমনি একটি ছোট ভুল আপনাকে ফেলতে পারে বড় সমস্যায়। নিচে তুলে ধরা হলো দুটি ভিন্ন পরিস্থিতিতে টাকা ফেরতের করণীয়:

পরিস্থিতি ১: যে নম্বরে টাকা পাঠিয়েছেন তা বিকাশ একাউন্ট নয় (নন-বিকাশ নম্বর)

যদি ভুল করে আপনি এমন একটি নম্বরে টাকা পাঠান, যেটি এখনো বিকাশে নিবন্ধিত নয়, তাহলে কিছু সহজ ধাপে টাকা ফেরত পেতে পারেন:

১. বিকাশ অ্যাপে ঢুকে “সেন্ড মানি” অপশনে যান

২. সংশ্লিষ্ট লেনদেনের পাশে “নন-বিকাশ” লেখা দেখতে পাবেন

৩. সেখানে ট্যাপ করলে “বাতিল” (Cancel) অপশন পাবেন

৪. “হ্যাঁ” তে ক্লিক করলেই অটো রিফান্ড হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে

৫. এরপর ব্যালেন্স চেক করলে দেখবেন টাকাটি ফেরত এসেছে

এই প্রক্রিয়াটি কাজ করে শুধুমাত্র তখনই, যখন টাকা গেছে একটি সক্রিয় বিকাশ অ্যাকাউন্টে নয়। অর্থাৎ যেই নাম্বারে টাকা পাঠিয়েছেন, সেটি যদি বিকাশে রেজিস্টার না থাকে।

পরিস্থিতি ২: টাকা ভুল করে যেই নম্বরে গেছে সেটি একটি সক্রিয় বিকাশ অ্যাকাউন্ট

এই ক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনি অ্যাপ থেকে টাকা ফেরত আনতে পারবেন না। তবে হাল ছাড়ার আগে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১. তৎক্ষণাৎ বিকাশ হেল্পলাইন ১৬২৪৭ এ ফোন করুন অথবা নিকটস্থ বিকাশ কাস্টমার কেয়ার সেন্টারে যান

২. প্রমাণ হিসেবে নিচের তথ্যগুলো জমা দিন:

ভুল নম্বরে পাঠানো লেনদেনের তারিখ ও সময় ,পাঠানো টাকা কত ছিল
প্রেরকের নাম্বার এবং প্রাপক নাম্বার
বিকাশ অ্যাপ থেকে লেনদেনের স্ক্রিনশট (যদি সম্ভব হয়)

৩. তদন্তের পর বিকাশ কর্তৃপক্ষ প্রাপক পক্ষের সঙ্গে যোগাযোগ করে টাকা ফেরতের চেষ্টা করবে

৪. যদি প্রাপক টাকা ফেরত দিতে রাজি না হয়, তাহলে আইনি সহায়তা নেয়ার বিষয়েও চিন্তা করতে পারেন

টাকা পাঠানোর আগে করণীয়

লেনদেনের আগে নম্বর দুইবার মিলিয়ে দেখুন

নিজের ফোন ব্যবহার করুন, অন্য কারো ফোন ব্যবহার করলে সতর্ক থাকুন

সেন্ড মানির সময় প্রাপকের নাম দেখলে মিলিয়ে নিন

ভুল নম্বরে টাকা পাঠিয়ে ফেললে আতঙ্কিত না হয়ে দ্রুত পদক্ষেপ নিন। একটু সচেতনতা ও তথ্য জানলেই আপনি নিজের কষ্টার্জিত অর্থ ফেরত পেতে পারেন।

তথ্যসূত্র: সংগৃহিত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিকাশ,নগদ,রকেট ইত্যাদি

বিকাশ থেকে ভুল নম্বরে টাকা চলে গেলে যেভাবে ফেরত পাবেন!

আপডেট সময় : ১০:৪৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫