ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

বিশ্বকাপ ফুটবল ২০২৬,

ভিনির বাতিল হওয়া গোলটি কি ‘বৈধ’ ছিল?

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:২২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ১৯২ বার পড়া হয়েছে

(সংগৃহীত ছবি)

স্পোর্টস ডেস্ক:

ব্রাজিল – স্কটল্যান্ড ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের দ্বিতীয় গোলটি বাতিল করে নানান সমালোচনার মুখে রেফারি। একটি নিখুঁত গোলকে ফাউলে পরিণত করার ফলে ম্যাচটির ছন্দ পতন ঘটে। বঞ্চিত হন হ্যাটট্রিক থেকে।

ম্যাচের তখন ২২ মিনিট। স্কটল্যান্ডের ডিফেন্ডার জ্যাক হেনরির কাছ থেকে বল কেড়ে নিয়ে দারুণ এক গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলের সুপারস্টারের উদযাপন থামিয়ে দেন রেফারি সিজার রামোস। বল কেড়ে নিতে গিয়েই নাকি ফাউল করেছেন ভিনি।

ভিএআর (VAR) চেকের পর সিদ্ধান্ত যায় স্কটিশদের পক্ষে। রেফারির যুক্তি ছিল, বল কেড়ে নেওয়ার মুহূর্তে ফাউল করেছিলেন ভিনিসিয়ুস। বল স্পর্শ করার আগে তিনি প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে আঘাত করেন।

গোল বাতিলের সিদ্ধান্তে রেফারির ওপর ক্ষোভে ফেটে পড়েন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে ২২ মিনিটের সেই গোল বাতিলের সিদ্ধান্তটি ছিল বেশ বিতর্কিত। রেফারির সিদ্ধান্ত সঠিক ছিল কি না, তা নিয়ে ফুটবল বিশ্বে মতভেদ তৈরি হয়।

প্রিমিয়ার লিগের সাবেক সহকারী রেফারি ড্যারেন ক্যান মনে করেন, রেফারি এখানে ভুল করেছেন। তিনি বলেন, ‘সত্যি বলতে, স্কটল্যান্ড এখানে কিছুটা ভাগ্যবান। বল স্পর্শ করার আগে সামান্য সংযোগ হয়েছিল ঠিকই, কিন্তু আমার মনে হয় না ভিনি কোনো ফাউল করেছেন।

সাবেক স্কটিশ আন্তর্জাতিক ফুটবলার ও সহ-ভাষ্যকার জেমস ম্যাকফ্যাডেন ক্যানের এই মতের কড়া বিরোধিতা করে বলেন, ‘না, আমি একমত নই। আমার মতে এটি ফাউল ছিল।

তবে সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার লুকাস লেইভা বলেন, ‘আমার কাছে এটি কোনোভাবেই ফাউল ছিল না। দারুণ প্রেসিং ছিল, ম্যাচ তখনই ২-০ হতে পারত। রেফারি বিশেষজ্ঞরা কী বলছেন তা দেখার বিষয়, তবে আমার চোখে এটি ফাউল নয়।’

তবে গোলটি বাতিল হলেও পরে আরেকবার জালে বল জড়িয়েছিলেন ভিনি। তার জোড়া গোলে সহজ জয় আসলেও হতাশ ভিনি, ‘গোলটি বাতিল হওয়ায় আফসোস লাগছে। ওটা হলে প্রথম হ্যাটট্রিকটা পেয়ে যেতাম। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলের জয় এবং আমাদের ছন্দ ধরে রাখা।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বকাপ ফুটবল ২০২৬,

ভিনির বাতিল হওয়া গোলটি কি ‘বৈধ’ ছিল?

আপডেট সময় : ০৫:২২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬