ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

বিশ্বকাপ ফুটবল ২০২৬,

রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে যারা।

ক্রাইম নিউজ প্রতিক্ষণ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৩৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ২০০ বার পড়া হয়েছে

ক্রাইম নিউজ প্রতিক্ষণ ডেস্ক:

গ্রুপ পর্বের অর্ধেক পথ পেরোতেই বিশ্বকাপের নকআউট পর্বের চিত্র অনেকটাই পরিষ্কার হয়ে এসেছে। ১২টি গ্রুপের এই আসরে এখন পর্যন্ত প্রথম ছয়টি গ্রুপের সব ম্যাচ শেষ হয়েছে। এসব গ্রুপে অংশ নেওয়া ২৪টি দলের মধ্যে ১৯টি দল ইতোমধ্যে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে।

অন্যদিকে টুর্নামেন্ট থেকে নিশ্চিতভাবে বিদায় নিয়েছে আটটি দল। ফলে বাকি ছয়টি গ্রুপের ২১টি দল এখনও লড়াই করছে শেষ ১৩টি নকআউটের টিকিটের জন্য।

নতুন ফরম্যাট অনুযায়ী প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি শেষ ৩২-এ জায়গা করে নেয়। তাদের সঙ্গে যোগ দেয় সেরা আটটি তৃতীয় স্থান অর্জনকারী দল। আগামী ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে রাউন্ড অব থার্টি টু’র ম্যাচগুলো।

এখন পর্যন্ত শেষ হওয়া গ্রুপগুলোর খেলায় বড় কোনো অঘটন ঘটেনি। শক্তিশালী দলগুলো প্রত্যাশামতো নকআউট নিশ্চিত করেছে। তবে বিশ্বকাপের নতুন কাঠামোর কারণে শেষ ৩২-এর প্রতিপক্ষ নির্ধারণের হিসাব বেশ জটিল হয়ে উঠেছে।

ফিফার নির্ধারিত নিয়মে সম্ভাব্য ৪৯৫টি ভিন্ন বিন্যাসের মধ্যে সূচি চূড়ান্ত করতে হচ্ছে। তবুও এরই মধ্যে আটটি দল নিশ্চিতভাবে জেনে গেছে তাদের পরবর্তী প্রতিপক্ষের নাম।

রাউন্ড অব থার্টি টু’র সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর একটি হতে যাচ্ছে ব্রাজিল ও জাপানের লড়াই। ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে খেলবে ‘এফ’ গ্রুপের রানার্সআপ জাপান। সুইডেনের বিপক্ষে জাপানের ড্রয়ের ফলেই এই ম্যাচটি নিশ্চিত হয়েছে। আগামী সোমবার (২৯ জুন) যুক্তরাষ্ট্রের হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় মুখোমুখি হবে দুই দল।

এই ম্যাচকে ঘিরে উত্তেজনা বাড়িয়েছে সাম্প্রতিক পরিসংখ্যানও। ২০১৯ সালের পর কোচ হাজিমে মরিয়াশুর অধীনে ইউরোপের কোনো দলের কাছে হারেনি জাপান। শুধু তাই নয়, ২০২৫ সালেই ব্রাজিলকে ৩-২ গোলে হারানোর অভিজ্ঞতাও রয়েছে এশিয়ার দলটির। ফলে দুই দলের এই লড়াইকে নকআউট পর্বের অন্যতম সেরা ম্যাচ হিসেবে দেখা হচ্ছে।

এখনও কয়েকটি সমীকরণ বাকি রয়েছে। জার্মানি, আর্জেন্টিনা, আইভরি কোস্ট, মেক্সিকো, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ড নিজেদের ম্যাচের সময়সূচি জানলেও প্রতিপক্ষ নিশ্চিত হয়নি। বাকি ছয়টি গ্রুপের খেলা শেষ হওয়ার পরই রাউন্ড অব থার্টি টু’র পূর্ণ সূচি প্রকাশ পাবে।

এখন পর্যন্ত যারা নিশ্চিত করেছে রাউন্ড অব ৩২

গ্রুপ ‘এ’: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা
গ্রুপ ‘বি’: সুইজারল্যান্ড, কানাডা, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা
গ্রুপ ‘সি’: ব্রাজিল, মরক্কো
গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া
গ্রুপ ‘ই’: জার্মানি, আইভরিকোস্ট, ইকুয়েডর
গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস, জাপান, সুইডেন
গ্রুপ ‘আই’: ফ্রান্স, নরওয়ে
গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা
গ্রুপ ‘কে’: কলম্বিয়া

এদিকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হওয়া দলগুলো হলো- তুরস্ক, তিউনিসিয়া, হাইতি, পানামা, চেক প্রজাতন্ত্র, কাতার, কুরাসাও এবং জর্ডান।

নকআউট পর্বে প্রতিটি ম্যাচ হবে সরাসরি বাদ পড়ার লড়াই। নির্ধারিত ৯০ মিনিটে নিষ্পত্তি না হলে হবে অতিরিক্ত ৩০ মিনিটের খেলা। এরপরও সমতা থাকলে টাইব্রেকারে নির্ধারিত হবে বিজয়ী। তাই এখন থেকে প্রতিটি ম্যাচই হবে টিকে থাকার যুদ্ধ, যেখানে একটি ভুলই শেষ করে দিতে পারে বিশ্বকাপ জয়ের স্বপ্ন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বকাপ ফুটবল ২০২৬,

রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে যারা।

আপডেট সময় : ০৫:৩৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬