ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

রাজশাহীর,

চারঘাটে ২০০ পিস ইয়াবাসহ রুলিয়া বেগম নামে এক নারী গ্রেপ্তার।

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:০৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

রাজশাহীর চারঘাটে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুলিয়া বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার শিবপুর (এসকে বাদাল) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রুলিয়া বেগম চারঘাট উপজেলার শিবপুর (এসকে বাদাল) গ্রামের সমুন আলীর স্ত্রী বলে জানা গেছে।

রাজশাহী জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে ডিবির এসআই (নিরস্ত্র) মো. মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ চারঘাট থানা এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, শিবপুর (এসকে বাদাল) গ্রামে রুলিয়া বেগমের মা মোসা. জুলেখা বেগমের বাড়ির প্রধান ফটকের সামনে কাঁচা রাস্তার ওপর একজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

সংবাদের ভিত্তিতে জেলা ডিবির পুলিশ পরিদর্শক মো. মোমিনুল হাসানের নেতৃত্বে রাত ৬টা ৪০ মিনিটের দিকে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রুলিয়া বেগম দৌড়ে পালানোর চেষ্টা করেন।

পরে রাত ৭টা ১০ মিনিটের দিকে তাকে আটক করে বিধি অনুযায়ী দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরনে থাকা পায়জামার ডান কোচর থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার রুলিয়া বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় চারঘাট থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজশাহীর,

চারঘাটে ২০০ পিস ইয়াবাসহ রুলিয়া বেগম নামে এক নারী গ্রেপ্তার।

আপডেট সময় : ০৫:০৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬