ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

রাজনৈতিক দল ও পূজামণ্ডপ কমিটির সঙ্গে:

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে রাজশাহী নগরীতে আরএমপির মতবিনিময় সভা । ​

আলাউদ্দীন মন্ডল,রাজশাহী:
  • আপডেট সময় : ০৮:০০:১১ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে

​
আলাউদ্দীন মন্ডল,রাজশাহী :

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাজশাহীতে বিভিন্ন রাজনৈতিক দল এবং পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৪ অক্টোবর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
​রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন।
​সভায় আরও অংশ নেন মহানগরীর বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

​মতবিনিময় সভায় দুর্গাপূজা চলাকালীন সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, মণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পূজা উদযাপনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয় এবং আয়োজকদের পক্ষ থেকেও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজনৈতিক দল ও পূজামণ্ডপ কমিটির সঙ্গে:

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে রাজশাহী নগরীতে আরএমপির মতবিনিময় সভা । ​

আপডেট সময় : ০৮:০০:১১ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬