ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

রাজশাহীর

মোহনপুরে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় আনসার ও ভিডিপি সদস্য প্রেরণ।

রাজশাহী ব্যুরো:
  • আপডেট সময় : ০১:০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো :

​রাজশাহীর মোহনপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির সদস্যদের প্রেরণ করেছে উপজেলা প্রশাসন।

​শুক্রবার (১৬ অক্টোবর) মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতার বিভিন্ন পূজামণ্ডপে আনসার ও ভিডিপির সদস্যদের দায়িত্ব বণ্টন ও পেরণ নিশ্চিত করেন। এ সময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা।

​পূজামণ্ডপের আইনশৃঙ্খলা ও ভক্তদের নিরাপত্তার বিষয়ে ইউএনও ফাহিমা বিনতে আখতার বলেন, “শারদীয় দুর্গাপূজা আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা বজায় রাখতে আনসার ও ভিডিপি সদস্যরা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করবেন।”

​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা ক্রাইম নিউজ প্রতিক্ষণকে জানান, পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সার্বক্ষণিক তদারকি করবে। যেকোনো জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য টিম প্রস্তুত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজশাহীর

মোহনপুরে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় আনসার ও ভিডিপি সদস্য প্রেরণ।

আপডেট সময় : ০১:০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬