ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

রাজশাহীর,

বাগমারায় কবর খননের সময় ৬.৭ কেজি কষ্টিপাথর উদ্ধার।

বাগমারা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলায় কবর খননের সময় মাটির প্রায় তিন ফুট গভীর থেকে ৬.৭ কেজি ওজনের একটি কষ্টিপাথর বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকালে উদ্ধার করে বাগমারা থানা পুলিশ। পরে গোবিন্দপাড়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের সহযোগীতায় পাথরটি হেফাজতে নেয় পুলিশ। এ ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ১ নম্বর গোবিন্দপাড়া ইউনিয়নের রামপুরপাথার গ্রামের মৃত সাবের আলীর স্ত্রী মৃত মুকি বিবি (১০০)-এর কবর খননের সময় মাটির প্রায় তিন ফুট নিচে শক্ত একটি পাথরের সন্ধান পাওয়া যায়। পরে সেটি মাটি থেকে তুলে আনলে স্থানীয়রা পাথরটি কষ্টিপাথর বলে ধারণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাথরটি উদ্ধার করে। উদ্ধার করা পাথরটির ওজন প্রায় ৬.৭ কেজি বলে জানা গেছে।

এদিকে কবর খননের সময় মাটির গভীর থেকে এমন একটি পাথর পাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পাথরটি আসলেই কষ্টিপাথর কি না এবং এর প্রকৃত মূল্য বা ঐতিহাসিক কোনো গুরুত্ব রয়েছে কি না, তা যাচাই করা প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের এসআই ডিএম জহিরুল ইসলাম ক্রাইম নিউজ প্রতিক্ষণকে জানিয়েছেন, উদ্ধার করা পাথরটি তাদের হেফাজতে রয়েছে। বিষয়টি যাচাই করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজশাহীর,

বাগমারায় কবর খননের সময় ৬.৭ কেজি কষ্টিপাথর উদ্ধার।

আপডেট সময় : ০৫:০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬