ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

ঝুঁকি নিয়ে পার হচ্ছে স্কুল শিক্ষার্থী ও সাধারণ মানুষ!

রাজশাহীর মোহনপুরে উদ্বোধনের ১৪ বছর পর চলাচলের অযোগ্য শিব নদীর ফুটব্রিজ!

আলাউদ্দীন মন্ডল:
  • আপডেট সময় : ০৪:৪৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে

​আলাউদ্দীন মন্ডল:

​উদ্বোধনের দেড় দশক পেরিয়ে গেলেও সংস্কারের ছোঁয়া লাগেনি রাজশাহী জেলার মোহনপুর উপজেলার নাকইল-গোপাইল সংযোগকারী শিব নদীর ফুটব্রিজটিতে। বিগত সরকারের আমলে নামমাত্র সংস্কার ও দুই পাশের সড়ক মেরামত না করায় ব্রিজটি এখন পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ ও ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে হাজারো মানুষকে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১১ অক্টোবর (২৬ আশ্বিন ১৪১৮ বাংলা) রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের তৎকালীন সংসদ সদস্য মরহুম মো. মেরাজ উদ্দিন মোল্লা এই ফুটব্রিজটির শুভ উদ্বোধন করেছিলেন। উদ্বোধনের পর এলাকার মানুষের যোগাযোগে বড় ধরনের স্বস্তি এলেও কালের বিবর্তনে ব্রিজের দুই পাশের সংযোগ সড়ক ও ব্রিজের অবস্থা এখন অত্যন্ত শোচনীয়।

​স্কুল শিক্ষার্থীদের ভোগান্তি চরমে ​শিব নদীর উত্তর পাশে অবস্থিত নাকইল আদর্শ উচ্চ বিদ্যালয়। নদী পারের হরিদাগাছি, উত্তরপাড়া, গোপাইলসহ কয়েকটি গ্রামের ছাত্র-ছাত্রীরা প্রতিনিয়ত এই ব্রিজ ব্যবহার করে বিদ্যালয়ে যাতায়াত করে। বর্তমানে ব্রিজের অবস্থা জরাজীর্ণ হওয়ায় এবং সংযোগ সড়কের দুই ধারে খাদ-খন্দ তৈরি হওয়ায় শিক্ষার্থীদের বাধ্য হয়ে হেঁটে নদী পার হতে হয়। ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে কোনো ধরনের ভ্যান, রিকশা বা হালকা যানবাহন এই ব্রিজের ওপর দিয়ে চলাচল করতে পারছে না।

​দুর্ভোগে সাধারণ মানুষ​এলাকাবাসীর মতে, “দীর্ঘদিন ধরে ব্রিজের দুই পাশের সংযোগ রাস্তা খানাখন্দে ভরা। ব্রিজের সংযোগস্থলগুলো ভেঙে যাওয়ায় এটি এখন দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে। দ্রুত সংস্কার বা নতুন করে সড়ক ও ব্রিজ মেরামত না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝুঁকি নিয়ে পার হচ্ছে স্কুল শিক্ষার্থী ও সাধারণ মানুষ!

রাজশাহীর মোহনপুরে উদ্বোধনের ১৪ বছর পর চলাচলের অযোগ্য শিব নদীর ফুটব্রিজ!

আপডেট সময় : ০৪:৪৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬