রাজশাহীর
মোহনপুরে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় আনসার ও ভিডিপি সদস্য প্রেরণ।
- আপডেট সময় : ০১:০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৮০ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো :
রাজশাহীর মোহনপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির সদস্যদের প্রেরণ করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৬ অক্টোবর) মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতার বিভিন্ন পূজামণ্ডপে আনসার ও ভিডিপির সদস্যদের দায়িত্ব বণ্টন ও পেরণ নিশ্চিত করেন। এ সময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা।
পূজামণ্ডপের আইনশৃঙ্খলা ও ভক্তদের নিরাপত্তার বিষয়ে ইউএনও ফাহিমা বিনতে আখতার বলেন, “শারদীয় দুর্গাপূজা আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা বজায় রাখতে আনসার ও ভিডিপি সদস্যরা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করবেন।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা ক্রাইম নিউজ প্রতিক্ষণকে জানান, পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সার্বক্ষণিক তদারকি করবে। যেকোনো জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য টিম প্রস্তুত রয়েছে।
















