ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

রাজশাহীতে

দুর্গাপূজার নিরাপত্তায় ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, রিজার্ভ ২ প্লাটুন।

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে

​বিশেষ প্রতিনিধি:

যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে রাজশাহী অঞ্চলে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিরাপত্তাবলয় জোরদারে জেলাটিতে মোট ১৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আরও দুই প্লাটুন বিজিবি সদস্যকে রিজার্ভ ফোর্স হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

​বিজিবি সূত্রে জানা গেছে, আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত এ বিশেষ নিরাপত্তাব্যবস্থা কার্যকর থাকবে।
​৭৪টি পূজামণ্ডপে বিশেষ নজরদারি।

বিজিবি জানায়, বিশেষ এই নিরাপত্তাব্যবস্থার আওতায় রাজশাহী জেলার সীমান্ত এলাকার ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত ৬৮টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত ৬টিসহ মোট ৭৪টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

​২৪ ঘণ্টা নজরদারি ও ডিজিটাল অ্যাপে তদারকি-
নিরাপত্তা জোরদারে ব্যাটালিয়নের অধীন ১১টি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) থেকে দিনরাত ২৪ ঘণ্টা সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। প্রতিটি বিওপি থেকে প্রতিদিন চারটি করে বিশেষ টহল পরিচালিত হবে। এসব সার্বিক কার্যক্রম তদারকিতে বিজিবির কমান্ডাররা ডিজিটাল ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন।
​গুজব ও অপতথ্য রোধে সমন্বিত পদক্ষেপ
এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি স্থানীয় প্রশাসন, পুলিশ এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে নিবিড় সমন্বয় করে কাজ করছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে।

​এ সময় বিজিবির পক্ষ থেকে সাধারণ জনগণকে কোনো প্রকার গুজবে কান না দেওয়ার এবং তথ্য যাচাই করা ছাড়া সামাজিক মাধ্যমে তা প্রচার না করার অনুরোধ জানানো হয়। একই সঙ্গে কোনো সন্দেহজনক বিষয় নজরে এলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তথ্য জানানোর আহ্বান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজশাহীতে

দুর্গাপূজার নিরাপত্তায় ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, রিজার্ভ ২ প্লাটুন।

আপডেট সময় : ০৬:০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬