ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, অবশেষে বদলির আদেশ। রাজশাহীর মোহনপুরের মিষ্টি পান এখন উপজেলা প্রশাসনের সাইনবোর্ডে! উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেতৃত্বের অনন্য উচ্চতায় ৯ নং পারিলা ইউপি চেয়ারম্যান জনাব সাঈদ আলী মোর্শেদ। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ​। গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ! পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা! ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ফের বড় ধরণের ড্রোন হামলা:ধ্বংসের দাবি সৌদির! এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

নতুন শিক্ষার্থীদের বরণ করতে,

রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে,নবীনবরণ অনুষ্ঠিত।

রাজশাহী ব্যুরো:
  • আপডেট সময় : ০৭:০৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ৯১ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

​আজ ১৭ অক্টোবর রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের প্রথম পর্বের (উভয় শিফট) শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে ও সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (১৭ অক্টোবর) সকালে পলিটেকনিক ইনস্টিটিউটের সুবিশাল খেলার মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি,​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ​মো. শফিকুল হক মিলন, মান্যবর সংসদ সদস্য (রাজশাহী-৩) ​জনাব মো. মাহফুজুর রহমান রিটন, প্রশাসক, রাজশাহী সিটি কর্পোরেশন ও সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি, ​আলহাজ্ব মামুন অর রশিদ, সভাপতি, রাজশাহী মহানগর বিএনপি, ​রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী এ. জে. এম. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, “কারিগরি শিক্ষা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও শিল্প উন্নয়নের মূল চাবিকাঠি। বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক, আর এই বিশ্বমঞ্চে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার্থীদের কারিগরি দক্ষতায় পারদর্শী হতে হবে।” ​তিনি নবীন শিক্ষার্থীদের দেশপ্রেম, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দক্ষ প্রকৌশলী হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

​বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, দক্ষ মানবসম্পদ তৈরিতে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর ভূমিকা অপরিসীম। এ সময় তাঁরা তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে শিক্ষার সঠিক পরিবেশ বজায় রাখার পরামর্শ দেন।

​সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রকৌশলী এ. জে. এম. মাসুদুর রহমান অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান এবং প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

​আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যেখানে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আকর্ষণীয় গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নতুন শিক্ষার্থীদের বরণ করতে,

রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে,নবীনবরণ অনুষ্ঠিত।

আপডেট সময় : ০৭:০৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬